Dhaka ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এবার ইংরেজিতে ‘মানিকে মাগে হিতে’, ভিডিও ভাইরাল

  • বিনোদন ডেক্স
  • Update Time : ০৬:৩১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
  • ৫০৮ Time View

মে মাসে ফেসবুক, ইউটিউবে ছড়িয়ে পড়েছিল সিংহলী গান ‘মানিকে মাগে হিতে’। সাত মাস পরেও মলিন হয়নি সুর। সহজ সুরে বাঁধা এই গানের মুগ্ধতা কাটেনি এখনও। বরং দেশের গণ্ডি পার হয়ে তা ছড়িয়ে পড়েছে নানা দিকে। শ্রীলঙ্কার ইয়োহানি দিলোকা দি সিলভার গাওয়া এই গান এবার ইংরেজি ভাষায়। গাইলেন ওলন্দাজ গায়িকা এমা হিস্টার্স। খবর আনন্দবাজার পত্রিকার।

সুর, তাল এক রেখেই নিজের মতো করে এই গান সাজিয়েছেন এমা। ভিডিওটি পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই তিন লক্ষ মানুষ সেটি দেখে ফেলেছেন। এমাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগীরা।

‘মানিকে মাগে হিতে’ একটি সিংহলী ছবির গান। গত বছরে ছবিটি মুক্তি পায়। চলতি বছরে ইওহানি দি সিলভা গানটি নতুন করে গেয়েছেন। এর পরেই চর্চা শুরু হয় এই গান নিয়ে। ইতিমধ্যেই এই গানের নানা সংস্করণ নেটমাধ্যমে এসেছে। যত দিন যাচ্ছে, ততই যেন বাড়ছে এই গানের জনপ্রিয়তা।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার

error: Content is protected !!

এবার ইংরেজিতে ‘মানিকে মাগে হিতে’, ভিডিও ভাইরাল

Update Time : ০৬:৩১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১