Dhaka ০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে নারী উদ্যোক্তারা পেলেন ৩ লাখ টাকা

কেশবপুরে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ দিয়ে ৫০ জন নারী উদ্যোক্তাকে ৩ লাখ টাকার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় তাদেরকে ভাতা দেয়া হয়।
নারী উদ্যোক্তাদেরকে বিউটিফিকেশন, ফ্যাশন ডিজাইন, ক্যাটারিং, ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ও বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই-কমার্স বিষয়ের ওপর দেয়া হচ্ছে প্রশিক্ষণ। এ প্রশিক্ষণকে কাজে লাগিয়ে এসব নারী উদ্যোক্তা স্বাবলম্বী হয়ে ঘুরে দাঁড়াতে পারবেন। প্রত্যেক নারীকে ভাতা হিসেবে ৬ হাজার টাকা করে মোট ৫০ জন নারীকে ৩ লাখ টাকা বিতরণ করা হয়েছে।কেশবপুর শহরের মান্নান টাওয়ারে প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান, কেশবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল, যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনু রানী, কেশবপুর পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর মনিরা খাতুন, উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. মাসুদুজ্জামান , যশোর মহিলা আওয়ামী লীগের নেত্রী দেলারা বেগম, নাদিরা নাসরীন নীলা প্রমুখ।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কেশবপুরে নারী উদ্যোক্তারা পেলেন ৩ লাখ টাকা

Update Time : ১১:০১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২