Dhaka ১২:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে ভাসমান বেডে সবজি চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত

কেশবপুরে ভাসমান বেডে সবজি ও মসলা চাষের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর ইউনিয়নের মধ্যকুলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে মধ্যকুলের পাশ দিয়ে বয়ে যাওয়া হরিহর নদে ভাসমান বেডে সবজি ও মসলা চাষের উপর গবেষণা সম্প্রসারণ এবং এই প্রকল্পটি জনপ্রিয়করণ করতে আলোচনা করা হয়।
উপজেলার মধ্যকুল গ্রামের ইউপি সদস্য আব্দুর রহিমের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম খান, কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে ও নির্বাহী সদস্য নূরুল ইসলাম খান। কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন, রফিকুল ইসলাম, নীল রতন বিশ্বাস ও পারুল বিশ্বাস। মাঠ দিবসের আগে অতিথিবৃন্দরা হরিহর নদে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ পরিদর্শন করেন।

Tag :
About Author Information

admin

ছাদবাগানে ড্রাগন ফলের সফলতা: বাগমারাকে নতুন পথ দেখাচ্ছেন মাধুরী, মনিকা ও শিলা

কেশবপুরে ভাসমান বেডে সবজি চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত

Update Time : ১২:৩৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২