Dhaka ১১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরের বাউনিয়াবাদ বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

  • Reporter Name
  • Update Time : ১১:১৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
  • ৮৬৬ Time View

ডেস্ক রিপোর্ট : রাজধানীর মিরপুরের কালশী বাস স্ট্যান্ড সংলগ্ন বাউনিয়াবাদ বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। গভীর রাতে আগুন লাগায় ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের পরিমাণ বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার ব্রেকিংনিউজকে আগুনের ঘটনা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিরপুরের কালশী বাস স্ট্যান্ড সংলগ্ন বাউনিয়াবাদ বস্তির সি ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

উল্লেখ্য, একই বস্তিতে গত বছরের ২৬ ডিসেম্বর গভীর রাতে আগুনে শতাধিক ঘর পুড়ে ভস্মীভূত হয়। ٩

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করলো রাসিক

error: Content is protected !!

মিরপুরের বাউনিয়াবাদ বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

Update Time : ১১:১৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০