Dhaka ০১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানী ও বাল্য বিবাহ প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব সমাবেশ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০২:০২:০২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
  • ৮২৫ Time View

আছাদুজ্জামান,সাতক্ষীরা প্রতিনিধি:বেসরকারী উন্নয়ন সংস্থা সহায় সাতক্ষীরার আয়োজনে মঙ্গলবার সকালে সদর উপজেলার লাবসা ইউনিয়ন পরিষদ চত্বরে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালিটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদীক্ষণ শেষে আবারও ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমের সভাপতিত্বে সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ান ষ্টপ ক্রাইসিস সেল’এর প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, বুশরা পলিটেকনিক ইনষ্টিটিউটের অধ্যক্ষ আছাদুজ্জামান, বিট পুলিশ অফিসার এ এস আই সাইফুল ইসলাম, জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির প্রশাসনিক কর্মকর্তা সাকিবুর রহমান, সহায় সাতক্ষীরার প্রকল্প সমন্বয়কারী মেহেদী হাসান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহায় সাতক্ষীরার প্রকল্প সহায়ক শোকর আলী।

বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানী ও বাল্য বিবাহ প্রতিরোধে যুব সমাজের একত্রিত হয়ে মূখ্য ভুমিকা পালন করতে হবে। এ সময় তাদের জনপ্রতিনিধি ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহবান জানিয়ে আগামীর নেতৃত্বে তাদের নিজেদেরকে গড়ে তোলার আহবান জানান।

এ সময় সেখানে বাল্যবিবাহ প্রতিরোধে শপথ বাক্য পাঠ ও লালকার্ড প্রদর্শনসহ কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন করা হয়।#২০/১০/২০২০

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

রাজশাহীর মোহনপুরে বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন  

error: Content is protected !!

সাতক্ষীরায় নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানী ও বাল্য বিবাহ প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব সমাবেশ অনুষ্ঠিত

Update Time : ০২:০২:০২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০