Dhaka ১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় লকডাউন বাড়ল আরও ৭ দিন

সাতক্ষীরায় করোনা সংক্রমণ পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে। ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চারজন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৮ জন। এদিকে, বৃহস্পতিবার (১৭ জুন) জেলা করোনা প্রতিরোধ কমিটি ভার্চুয়াল মিটিংয়ে জেলায় লকডাউনের মেয়াদ আরও সাত দিন বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে।

সাতক্ষীরা সিভিল সাজর্ন ডা. মো. হুসাইন সাফায়াত জানান, করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় জেলায় তৃতীয় মেয়াদে চলমান লকডাউনের মেয়াদ আরও সাতদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২৪ জুন মধ্যরাত পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। লকডাউন কার্যকর করতে ওয়ার্ড পর্যায়ের কমিটিকেও সক্রিয় করতে হবে।

এদিকে, বুধবার (১৬ জুন) দুপুর থেকে বৃহস্পতিবার (১৭ জুন) দুপুর পর্যন্ত করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন।

মৃতরা হলেন কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউনিয়নের শাহপুর গ্রামের মাহফুজা বেগম (৪৫), সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া এলাকার আবুল হোসেন (৬০) ও শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের ইয়াসিন মোল্লা (৬৫)। এছাড়া বেসরকারি বুশরা হাসপাতালে একজন মারা গেছেন।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বলেন, গত ২৪ ঘণ্টায় ১৮৬ জনের নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। সংক্রমণের হার ৫৩ শতাংশ।

উল্লেখ্য, এর আগে গত ৫ মে থেকে জেলায় প্রথম পর্যায়ে সাতদিনের লকডাউন শুরু হয়। এরপর ১১ মে দ্বিতীয় পর্যায়ে ১৭ মে পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছিল।

Tag :
About Author Information

admin

পবা উপজেলা প্রেসক্লাবের উন্নয়নে সাংবাদিকদের সাথে এমপি মিলনের ঐক্যমত

error: Content is protected !!

সাতক্ষীরায় লকডাউন বাড়ল আরও ৭ দিন

Update Time : ০৩:৫৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১