Dhaka ০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সরাসরি চুক্তিতে ৬ বিদেশি ক্রিকেটারকে নিল রংপুর রাইডার্স

  • Reporter Name
  • Update Time : ০৫:১৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৩৯ Time View

বিপিএল শুরু হতে আর বাকি ৯ দিন। দ্বাদশ আসরকে সামনে রেখে ইতিমধ্যে ১২ বছর পর হওয়া নিলাম পদ্ধতিও শেষ হয়েছে। এখন শেষ প্রস্তুতি হিসেবে স্কোয়াড সাজাতে সরাসরি বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

তারই ধারাবাহিকতায় আজ ৬ বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করার বিষয়টি নিশ্চিত করেছে রংপুর রাইডার্স।

এক বিজ্ঞপ্তিতে একবারের চ্যাম্পিয়নরা জানিয়েছে, দলের শক্তি ও ভারসাম্য আরো বাড়ানোর লক্ষ্যে এই অভিজ্ঞ ও প্রতিভাবান বিদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি সম্পন্ন করা হয়েছে।
চুক্তিবদ্ধ করা সেই ৬ ক্রিকেটার হচ্ছেন ৪ পাকিস্তানি ক্রিকেটার খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ ও আকিফ জাভেদের সঙ্গে ইংল্যান্ডের ডেভিড মালান এবং ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স। ফাহিম বাদে পাকিস্তানের বাকি তিনজনই সর্বশেষ বিপিএলে খেলেছেন। অন্যদিকে রংপুরের হয়ে সর্বশেষ গ্লোবাল সুপার লিগে খেলেছেন অলরাউন্ডার মায়ার্স।

৬ ক্রিকেটারের বাইরে এর আগে সরাসরি আরো দুই বিদেশি ক্রিকেটারকে দলে নিয়েছে রংপুর। দুজনই পাকিস্তানি ক্রিকেটার। তারা হচ্ছেন—খাজা নাফি ও সুফিয়ান মুকিম। সঙ্গে নিলাম থেকে কিনেছে দুজনকে।

তারা হচ্ছেন—ইতালির ব্যাটার এমিলিও গে এবং পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মুহাম্মদ আখলাক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

admin

রাজশাহীতে মাকে খুন করে রাস্তায় ফেলে গেল ছেলে

error: Content is protected !!

সরাসরি চুক্তিতে ৬ বিদেশি ক্রিকেটারকে নিল রংপুর রাইডার্স

Update Time : ০৫:১৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫