Dhaka ১২:১০ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে মাকে খুন করে রাস্তায় ফেলে গেল ছেলে

রাজশাহীতে ধারালো অস্ত্র দিয়ে মা সোহাগী খাতুনকে কুপিয়ে হত্যার পর রাস্তায় ফেলে ফেলে গেছে ছেলে। এসময় স্থানীয়রা ছেলে সুমনকে আটক করে পুলিশে দিয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহীর খড়খড়ি এলাকার পুরাতন কৃষি ব্যাংক মোড়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সোহাগী ওই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সুমন মাদকাসক্ত ছিলো। রাতে নেশার টাকার জন্য মা সোহাগীকে চাপ দেয়। তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ধারালো হাসুয়া দিয়ে সুমন তার মায়ের বুকে ও পেটে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই সোহাগী মারা যায়। পরে মায়ের মরদেহ রাস্তায় ফেলে রেখে বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ করে অবস্থান নেয় সুমন।

বিষয়টি জানানাজি হলে স্থানীয়রা ঘর থেকে সুমনকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে আটক করে থানায় নিয়ে যায়।

নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই যুবক মাদকাসক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

চন্দ্রিমা থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ওই যুবক মাদকাসক্ত বলে জানা গেছে। একই সঙ্গে ছেলে সুমনকে হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Alauddin Mondal

রাজশাহীতে মাকে খুন করে রাস্তায় ফেলে গেল ছেলে

error: Content is protected !!

রাজশাহীতে মাকে খুন করে রাস্তায় ফেলে গেল ছেলে

Update Time : ১০:১৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬