Dhaka ০৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৩০ পেরিয়ে শুভশ্রী

গত ৩১-এ পা দিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গত মঙ্গলবার সন্ধ্যা থেকেই শুরু হয়ে গিয়েছে অভিনেত্রীর জন্মদিন উদ্‌যাপন। ‘ড. বক্সি’ ছবির লুক লঞ্চে মঙ্গলবার আসেন শুভশ্রী। সেখানেই কেক কেটে এক দফা জন্মদিন উদ্‌যাপন হয় অভিনেত্রীর। সকাল হতে না হতেই স্বামী রাজের ভালোবাসায় মোড়া পোস্ট দিয়ে শুরু হয়েছে অভিনেত্রীর দিন। সঙ্গে শাশুড়ি মা-এর স্নেহের চুম্বন। গতকাল সকালে রাজ চক্রবর্তী নিজের সোশ্যাল মিডিয়ায় তার ও শুভশ্রীর মালদ্বীপ ভ্রমণে ছবির আরও একটা ছবি পোস্ট করেন। রাজের ওই পোস্টে শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে।

নুসরাত থেকে নীলাঞ্জনা সেনগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায় সকলকেই দেখা গিয়েছে শুভশ্রীকে শুভেচ্ছা জানাতে। বরাবরই রাজ-শুভশ্রী টলিপাড়ার অন্যতম কাপল। এ নায়িকার ক্যারিয়ারে মোড় ঘোরানো ছবি ‘চ্যালেঞ্জ’ থেকে ‘পরিণীতা’ সবই রাজের হাত ধরে। তবে অভিনেত্রী হওয়ার পাশাপাশি এই মুহূর্তে আরও একটি পরিচয়ে পরিচিত শুভশ্রী, তা হলো ইউভানের মা।

২০২০ সালে মা হন তিনি। জন্মের পর থেকেই তারকা বনে গেছেন ইউভান। বয়স এক, তার মধ্যেই খুলে গিয়েছে ফ্যান পেজ। ছোট ইউভানের কাণ্ড কারখানা ভালোবেসেছেন নেটিজেনরাও। বোঝাই যাচ্ছে, বড় হতে হতে মা বাবার জনপ্রিয়তাকে ছাপিয়ে যেতে পারে এই ছোট্ট ইউভান। এদিকে, মাঝে বছর খানেকের বিরতি নিয়ে ফের কাজে ফিরেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনে। এ ছাড়াও হাতে রয়েছে একাধিক ছবির কাজ। সামনেই রয়েছে ‘অ্যান্টিডোট’ ও ‘ড. বক্সি’ ছবির কাজ। দু’টি ছবিই থ্রিলার ধর্মী। প্রথমটিতে শুভশ্রীকে দেখা যাবে অঙ্কুশের সঙ্গে। এই ছবির গল্প মূলত এক বাবা ও ছেলেকে কেন্দ্র করে। ছেলে আক্রান্ত এক ভাইরাসে। সেই অসুখের প্রতিষেধক বা ‘অ্যান্টিডোট’-এর খোঁজে রয়েছে এক অসহায় বাবা। কোভিড পরবর্তী

পৃথিবীতে প্রতিষেধক নিয়ে উদ্বেগ কারও অজানা নয়। প্রতিষেধক না পেয়ে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এবার প্রতিষেধকের খোঁজ করতে বেরোবেন অঙ্কুশ-শুভশ্রী।

ছবিটি পরিচালনা করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। অন্যদিকে ‘ড. বক্সি’ ছবিতে শুভশ্রীকে দেখা যাবে বনি সেনগুপ্তের বিপরীতে। ছবিটি পরিচালনা করছেন স্বপ্তাশ বসু। এই ছবিতেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

admin

জনপ্রিয়

মাগুরা-১ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা সভা

error: Content is protected !!

৩০ পেরিয়ে শুভশ্রী

Update Time : ১২:৪১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১