Dhaka ০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শাহরুখের সঙ্গে ছবির প্রস্তাব প্রত্যাখান করেছেন যে ৬ নায়িকা

বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে ছবি তৈরির জন্য মুখিয়ে থাকেন অনেক পরিচালক , প্রযোজক আর বিশেষ করে অভিনেত্রীরা। তবে অনেক অভিনেত্রী রয়েছেন যারা শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভাবে না করে দিয়েছেন। তারা কারা? এক ঝলকে দেখে নিন-

ডর ছবিতে জুহি চাওলার জায়গায় অভিনয় করার কথা ছিল শ্রীদেবীর। কোনও এক অজানা কারণে তিনি রাজি হননি।

বলিউড পাড়ায় কান পাতলে শোনা যায়, প্রস্তাব পেলেও সোনম কাপুর নাকি শাহরুখের সঙ্গে ছবি করতে চাননি। তার ও শাহরুখের অনস্ক্রিন কেমিস্ট্রি আদতে দেখতে ভাল লাগবে কিনা তা নিয়ে তিনি সন্দিহান।

সাম্প্রতিক খবর, শাহরুখের সঙ্গে একটি ছবিতে অভিনয় করতে নাকি না বলে দিয়েছিলেন সামান্তা। নেপথ্যে ছিল ব্যক্তিগত কারণ। তার জায়গা দখল করেছিলেন অপর এক দক্ষিণী অভিনেত্রী। কিন্তু নয়নতারাও নাকি সেই ছবিটিতে অভিনয় করছেন না।

হেমা মালিনী নাকি মনে করেন শাহরুখ খান অতি নাটকীয়, আর সেই কারণেই কোনও ছবিতে শাহরুখের সঙ্গে কাজ করতে দেখা যায়নি তাকে।

শুধু শাহরুখ নয়, কোনও খানের সঙ্গেই কাজ করেননি কঙ্গনা। হিরোইন কেন্দ্রিক ছবিতে অভিনয় করা কঙ্গনা চান না তার গুরুত্ব খানেদের কাছে মলিন হয়ে যাক।

কুছ কুছ হোতা হ্যায় ছবিতে টিনা চরিত্রটি যে কারিশমা কাপুরকে দেওয়া হয়েছিল এ কথা তো কারও অজানা নয়। যদিও তিনি না করায় সেই চরিত্রটি গিয়েছিল রানি মুখোপাধ্যায়ের কাছে। অশোকা ছবির অফারও গিয়েছিল তার কাছে। তিনি ফিরিয়ে দেন। তার জায়গা নেন বোন কারিনা কাপুর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

admin

জনপ্রিয়

মাগুরা-১ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা সভা

error: Content is protected !!

শাহরুখের সঙ্গে ছবির প্রস্তাব প্রত্যাখান করেছেন যে ৬ নায়িকা

Update Time : ১২:৪৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১