শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পলাশীতে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত মহম্মদপুরে আছিয়া প্রি-ক্যাডেট স্কুলে প্রাণবন্ত ক্লাস পার্টি ও শিক্ষামূলক আলোচনা সভা অনুষ্ঠিত উপকূলীয় শ্যামনগরে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন রাজশাহী বিভাগীয় ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত রাজশাহীর তানোরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ মাগুরা সদরে ৪০ কৃষকের মধ্যে পুষ্টি বাগান উপকরণ বিতরণ মহম্মদপুর আদিবাসী পল্লীতে উৎসবমুখর পরিবেশে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে গণঅধিকার পরিষদের স্মারকলিপি প্রদান বাঘায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে গণঅধিকার পরিষদের স্মারকলিপি প্রদান শ্যামনগরে ক্ষতিকর কীটনাশক ব্যবহার হ্রাসের দাবিতে মানববন্ধন রাজশাহীতে দোয়া মাহফিল ও ফুলেল শুভেচ্ছায় শাহ্ মখদুম কলেজে নবীনবরণ অনুষ্ঠিত প্রশাসনের মাদকবিরোধী অভিযানে জনের ৪জনের অর্থ ও কারাদন্ড মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী শিকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের নামে প্রতারক তুহিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি শোক সংবাদ বীর মুক্তিযোদ্ধা মো: রোস্তম আলী শিকদার মৃত্যুবরণ করেছেন বাঘায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

আইন অমান্য করে অ-গভীর মটর স্থাপনের অনুমতি, তদন্তপূর্বক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগিদের

কোটচাঁদপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ / ৩৫৭ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২, ৯:৩৯ অপরাহ্ণ

আইন অমান্য করে অ-গভীর মটর স্থাপনের অনুমতি দেয়ায় পৃথক ৪ দপ্তরে অভিযোগ করেছেন ভুক্তভোগিরা। বিএডিসি’র কোটচাঁদপুর ইউনিটের উপসহকারি প্রকৌশলী আব্দুল আল মামুনের বিরুদ্ধে তাদের এ অভিযোগ। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

ভুক্তভোগি সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন জানান,কোটচাঁদপুর উপজেলার ফুলবাড়ি দক্ষিন পাড়া মাঠে আমার একটা অগভীর মটর রয়েছে। নিয়ম আছে একটা অগভীর মটর থেকে অন্য মটরের দুরত্ব হবে ৮শ গজ। এ ক্ষেত্রে ওই নিয়ম মানা হয়নি। বিএডিসি’র,কোটচাঁদপুর ইউনিটের উপসহকারি প্রকৌশলী আব্দুল আল মামুন ৮শ গজের মধ্যে আরেকটি মটর স্থাপনের অনুমতি দিয়েছেন ওই গ্রামের জসিম উদ্দিন নামের এক চাষির।
তিনি বলেন,এতে করে পরিবেশের যেমন ভারসাম্য নস্ট হবে। অন্যদিকে চির শত্রুতার সৃষ্টি হবে। এমনকি রক্তক্ষয়ী সংঘর্ষও বাধতে পারে। এ কারনে ওই মটর বন্ধের জন্য কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা চেয়ারম্যানও ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির কোটচাঁদপুর সাব-জোনাল অফিসে পৃথক অভিযোগ করা হয়েছে। এরপরও ওই মটরের বিদ্যুৎ সংযোগ সহ মটর চালুর অনুমতি দিয়েছেন সংশ্লিষ্টরা। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।
এদিকে ওই মটর সংক্রান্ত বিষয় নিয়ে কোটচাঁদপুর থানায় পৃথক অভিযোগ করেছেন ফরিদা ইয়াসমিন। তিনি বলেন,তাঁর জমির উপর দিয়ে জোর পূর্বক বিদুৎতের পোল বসানো হয়েছে। এতে করে জমির বেশ ক্ষতি সাধিত হয়েছে। তবে এ ব্যাপারেও কোন ব্যবস্থা না নেওয়ায় হতাশ হয়েছে ওই ভুক্তভোগি।
এ ব্যাপারে বিএডিসি কোটচাঁদপুর ইউনিটের উপসহকারি প্রকৌশলী আব্দুল আল মামুন বলেন,আমি লাইসেন্স দেয়ার মালিক না। লাইসেন্স দিয়ে থাকেন সেচ কমিটির সভাপতি। আমি কাগজপত্র তৈরি করে সাবমিট করে থাকি। আর আমার উপর পুরো ঝিনাইদহের দায়িত্ব রয়েছে।
এ কারনে আমি সব কিছু দেখে পারিনি না। অফিস সহায়ক আছেন,উনি তদন্ত কওে রিপোর্ট দেন। আর আমি ওই গুলো স্বাক্ষর করে সেচ কমিটিতে উত্থাপন করে থাকি। আমার বিরুদ্ধে যে অনিয়মের অভিযোগ করা হয়েছে,সেটা সঠিক না।
এ দিকে ওই কর্মকর্তার বিরুদ্ধে ওই ধরনের একাধিক অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে অনেকে সেচ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী বরাবর আবেদনও করেছেন। তবে কোন ফল না পেয়ে হতাশ হয়েছেন ওই সমস্ত চাষিরা।
বিষয়টি নিয়ে কোটচাঁদপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সেচ কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন জানান, আজ সেচ কমিটির সভা ছিল। সভায় ওনাকে সব কিছু ঠিকঠাক করতে বলা হয়েছে। এরপরও যদি কোন অভিযোগ থাকে,তাহলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!