Dhaka ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আড়ানীতে প্রীতি ফুটবল ম্যাচে দুই দলকে জার্সি উপহার দিলেন শামীম সরকার

বাঘা উপজেলার ৬ নং আড়ানী ইউনিয়নের খোদ্দ বাউসা ৭ নং ওয়ার্ডে অনুষ্ঠিত *বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচে দুই দলকে নতুন সেট জার্সি উপহার দিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সম্মানিত আহবায়ক ও বাঘা উপজেলা চেয়ারম্যান প্রার্থী এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।

শুক্রবার বিকেলে খোদ্দ বাউসা মাঠে আয়োজিত এই প্রীতি ম্যাচে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন এবং দুই দলের হাতে জার্সি তুলে দেন।

খেলার ফাঁকে শামীম সরকার বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। বিবাহিত-অবিবাহিত সবাইকে একসাথে খেলার মাধ্যমে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও মজবুত হয়।

তিনি আরও বলেন, আড়ানী ইউনিয়নের তরুণদের মেধা ও প্রতিভা বিকাশে আমরা সবসময় পাশে আছি। আগামীতেও খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত থাকবে।

ম্যাচটি উপভোগ করতে এলাকার শত শত দর্শক মাঠে উপস্থিত ছিলেন। জার্সি পেয়ে খেলোয়াড়রা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং শামীম সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

আড়ানীতে প্রীতি ফুটবল ম্যাচে দুই দলকে জার্সি উপহার দিলেন শামীম সরকার

আড়ানীতে প্রীতি ফুটবল ম্যাচে দুই দলকে জার্সি উপহার দিলেন শামীম সরকার

Update Time : ০৭:১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬