মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
মহম্মদপুর থানায় নতুন ওসির যোগদান বাঘা থানার নতুন ওসি সেরাজুল হককে ইউএনও শাম্মী আক্তারের ফুলেল শুভেচ্ছা বাঘায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহৎ দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ উদ্বোধন বেশি দামে সার বিক্রি ও ভাউচার অনিয়ম: মহম্মদপুরে দুই ব্যবসায়ীকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা রাজশাহী সারদায় ডিআইজি এহসানুল্লাহকে পালাতে সহায়তা-কে এই অতিরিক্ত ডিআইজি তবারক উল্লাহ? ডুমুরিয়ায় মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত রাজশাহীতে হেরোইন আত্মসাতে বাহককে হত্যা :মামলায় পুলিশকে বাঁচাতে বিলম্বিত চার্জশিট মোহনপুরে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন ফাহিমা বিনতে আখতার দুর্গাপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত জাম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলনা সিটি ইন হোটেলে চ্যানেল এস সেভেন-এর আত্মপ্রকাশ মোহনপুর থানার নতুন ওসি,এস এম মঈনুদ্দীন, রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানকে স্মরণ মোহনপুর গ্রামের নারীরা বেগম খালেদা জিয়ার সুস্থতা জন্য দোয়া চাইলেন মোহনপুরে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত মহম্মদপুরের বিনোদপুর রাধাগোবিন্দ মন্দিরে গ্রিল কেটে চুরি দৈনিক মাগুরার কথা নিউজ পোর্টালের সম্পাদক আশিষ সাহার আজ জন্মদিন আজ ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস নেত্রীর জন্য অশ্রু, কর্মীদের কান্না: বাঘায় ‘তারুণ্যের সমাবেশ’ রূপ নিলো আবেগঘন প্রার্থনায় আম জনতার তারেক এবং মশিউজ্জামানের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগ
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধের পরিকল্পনা করছে রাশিয়া: বরিস জনসন

আন্তর্জাতিক নিউজ ডেক্স সারা বিশ্ব / ১০৯৪ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২, ২:৫২ অপরাহ্ণ

১৯৪৫ সালের পর ইউরোপে ‘সবচেয়ে বড় যুদ্ধের’ পরিকল্পনা করছে রাশিয়া। তারা যে এমন পরিকল্পনা করছে সেই প্রমাণ পাওয়া গেছে বলে সতর্ক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

 

 

 

 

 

 

বিবিসিকে দেওয়া এক স্বাক্ষাতকারে বরিস জনসন বলেন, সব ইঙ্গিত থেকে এটাই মনে হচ্ছে যে, তাদের পরিকল্পনা ইতোমধ্যে হয়তো কিছুক্ষেত্রে শুরু হয়ে গেছে।

 

 

 

 

 

 

 

গোয়েন্দা কর্মকর্তারা বলছেন যে, রাশিয়া আক্রমণ শুরু করতে চায়। তারা ইউক্রেনের রাজধানী কিয়েভকে ঘিরে ফেলার পরিকল্পনা করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ১ লাখ ৬৯ হাজার থেকে ১ লাখ ৯০ হাজারের মতো সেনা ইউক্রেন সীমান্তে মোতায়েন রেখেছে রাশিয়া।

 

 

 

 

 

 

 

পশ্চিমা কর্মকর্তা গত কয়েক সপ্তাহ ধরেই সতর্ক করছে যে, রাশিয়া হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে হামলার পরিকল্পনার কথা অস্বীকার করেছে মস্কো। তাদের দাবি সীমান্তে সামরিক মহড়ায় অংশ নিয়েছে সেনা। এটা যুদ্ধের প্রস্তুতি নয়।

 

 

 

 

 

 

 

এদিকে ইউক্রেনের স্বরাষ্টমন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কি জানিয়েছেন, রাশিয়া যেকোনো সময় হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকেই ইউক্রেনের সেনারা প্রস্তুতি নিতে শুরু করেছে।

 

তিনি বলেন, আমরা সেনাদের সঙ্গে কথা বলেছি। তারা প্রত্যেকেই অবিশ্বাস্য সাহসিকার সঙ্গে প্রস্তুতি নিচ্ছে। প্রত্যেকেই যেকোনো ধরনের অবস্থার জন্য প্রস্তত।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, রুশপন্থি বিদ্রোহীরা ৭০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর মধ্যে ৬০ বার ৮২ এবং ১২০ মিলিমিটার-ক্যালিবার কামানের গোলা ব্যবহার করা হয়। কিন্তু যুদ্ধবিরতি চুক্তির আওতায় এ ধরনের কামানের গোলা ব্যবহার নিষিদ্ধ।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!