শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পলাশীতে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত মহম্মদপুরে আছিয়া প্রি-ক্যাডেট স্কুলে প্রাণবন্ত ক্লাস পার্টি ও শিক্ষামূলক আলোচনা সভা অনুষ্ঠিত উপকূলীয় শ্যামনগরে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন রাজশাহী বিভাগীয় ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত রাজশাহীর তানোরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ মাগুরা সদরে ৪০ কৃষকের মধ্যে পুষ্টি বাগান উপকরণ বিতরণ মহম্মদপুর আদিবাসী পল্লীতে উৎসবমুখর পরিবেশে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে গণঅধিকার পরিষদের স্মারকলিপি প্রদান বাঘায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে গণঅধিকার পরিষদের স্মারকলিপি প্রদান শ্যামনগরে ক্ষতিকর কীটনাশক ব্যবহার হ্রাসের দাবিতে মানববন্ধন রাজশাহীতে দোয়া মাহফিল ও ফুলেল শুভেচ্ছায় শাহ্ মখদুম কলেজে নবীনবরণ অনুষ্ঠিত প্রশাসনের মাদকবিরোধী অভিযানে জনের ৪জনের অর্থ ও কারাদন্ড মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী শিকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের নামে প্রতারক তুহিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি শোক সংবাদ বীর মুক্তিযোদ্ধা মো: রোস্তম আলী শিকদার মৃত্যুবরণ করেছেন বাঘায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

উন্নয়নের ধারাবাহিকতা থাকলে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে — এমপি শাহীন চাকলাদার

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি / ৩৬৩ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ১০:১৩ অপরাহ্ণ

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। আওয়ামী লীগ সরকারের আমলে যেসব উন্নয়ন হয়েছে তা দৃশ্যমান। উন্নয়নের সরকার মানেই শেখ হাসিনার সরকার। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।তিনি আরো বলেন, বিদ্যুৎ শতভাগ করা হয়েছে। বাংলাদেশের মানুষ শান্তি ও সস্তিতে আছেন। ইতোমধ্যে বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্যপ্রযুক্তি, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন খাতে বিশ্বব্যাপী উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ আজ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে। তাই আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক বিএম ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলামের পরিচালনায় ভাণ্ডারখোলা বাজারস্ত দলীয় কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা এবং যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিশ্বাস শহিদুল ইসলাম শেখ, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক রবিউল ইসলাম, বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান প্রমুখ।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার ওলিয়ার রহমান, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মশিয়ার রহমান সাগর, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. হুসাইন মোহাম্মদ ইসলাম, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, পাঁজিয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান জসিম উদ্দীন, হাসানপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান তৌহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ. যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, হিজলডাঙ্গা শহীদ ফ্লাইট মাসুদ মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মশিয়ূর রহমান, হিজলডাঙ্গা কলেজ গভার্নিং কমিটির সভাপতি মাস্টার সামছুর রহমান, বিদ্যানন্দকাটি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ব্যাংকার গোপাল চন্দ্র চৌধুরী, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগনেতা শহিদুজ্জামান শাহিন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আজাদ আবেদীন, সামিদ হোসেন, সেচ্ছাসেবক লীগের আহবায়ক শরীফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আবুল কাশেম জমাদ্দার, বীর মুক্তিযোদ্ধ ফজলুর রহমান, তেঘরী দাখিল মাদ্রাসার শিক্ষক হাবিবুর রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুল হালিম প্রমুখ।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!