শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পলাশীতে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত মহম্মদপুরে আছিয়া প্রি-ক্যাডেট স্কুলে প্রাণবন্ত ক্লাস পার্টি ও শিক্ষামূলক আলোচনা সভা অনুষ্ঠিত উপকূলীয় শ্যামনগরে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন রাজশাহী বিভাগীয় ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত রাজশাহীর তানোরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ মাগুরা সদরে ৪০ কৃষকের মধ্যে পুষ্টি বাগান উপকরণ বিতরণ মহম্মদপুর আদিবাসী পল্লীতে উৎসবমুখর পরিবেশে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে গণঅধিকার পরিষদের স্মারকলিপি প্রদান বাঘায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে গণঅধিকার পরিষদের স্মারকলিপি প্রদান শ্যামনগরে ক্ষতিকর কীটনাশক ব্যবহার হ্রাসের দাবিতে মানববন্ধন রাজশাহীতে দোয়া মাহফিল ও ফুলেল শুভেচ্ছায় শাহ্ মখদুম কলেজে নবীনবরণ অনুষ্ঠিত প্রশাসনের মাদকবিরোধী অভিযানে জনের ৪জনের অর্থ ও কারাদন্ড মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী শিকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের নামে প্রতারক তুহিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি শোক সংবাদ বীর মুক্তিযোদ্ধা মো: রোস্তম আলী শিকদার মৃত্যুবরণ করেছেন বাঘায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

উপকুলে হাজার মানুষের পানির চাহিদা মেটাতে ১০ গ্রামে নলকূপ স্থাপন করলো এলজি

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা / ৪৪৫ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ১:৫৪ অপরাহ্ণ

জলবায়ু পরিবর্তনে উপকূল অঞ্চলে বেড়েছে লবণাক্ততা। একই সাথে নদীর নাব্যতা হারিয়ে প্রাকৃতিক দুর্যোগে বাঁধ ভেঙে প্লাবিত হয়ে সুপেয় মিঠা পানির আধার টিউবওয়েল ও পুকুরের পানি নষ্ট হওয়ায় বেড়েছে সুপেয় পানির সংকট।

উপকূলীয় অঞ্চল খুলনার কয়রায় সুপেয় পানির সংকট মেটাতে এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ এর মাধ্যমে এলজি ইলেকট্রনিক বাংলাদেশ ব্রাঞ্চ এর অর্থায়নে ও ট্রাই ডিজিটালের পর্যবেক্ষণে এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ ২০২১ ফাণ্ডের আওতায় ( আইসিডি) ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট এর বাস্তবায়নে দশটি গ্রামে ১০ টি গভীর নলকূপ স্থাপন করে প্রায় ১ হাজার মানুষের সুপেয় পানির ব্যবস্থা করেছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে টিউবওয়েল হস্তান্তর অনুষ্ঠানে আইসিডি’র প্রতিষ্ঠাতা এলজি অ্যাম্বাসেডর আশিকুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রডাক্ট ম্যানেজার (বিটুবি ডিসপ্লে সলিউশন) এলজি ইলেকট্রনিক বাংলাদেশ ব্রাঞ্চ রবিউল আউয়াল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ট্রাই ডিজিটাল) টেকনোলজি লিমিটেড বাংলাদেশ জেনারেলের ম্যানেজার মইনুল ইসলাম খাঁন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কাজী মোস্তাইন বিল্লাহ, উপজেলা তথ্য বিষয়ক কর্মকর্তা ইসকিতা আফরিন, উপজেলা লেডিস্ ক্লাবের প্রতিষ্ঠাতা বিপাশা বিশ্বাস, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম, প্রধান শিক্ষক এইচএমএস হুমায়ুন কবির, আইসিডি’র উপদেষ্টা আছাফুর রহমান, আইসিডি’র সদস্যসহ স্বেচ্ছাসেবকবৃন্দ।

উল্লেখ্য, উপকূল অঞ্চলে সুপেয় পানির চাহিদা মেটাতে আইসিডি এর প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জিং আবেদন করলে ২৫ নভেম্বর ২০২১ এলজি অ্যাম্বাসেডর নির্বাচিত হন। এর আগে উপকূলে বাঘ বিধবাদের সাবলম্বী করতে ১ মাস দর্জি প্রশিক্ষণের মাধ্যমে ৩০ জন বাঘ বিধবা নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন ২০১৯ সালে। বনজীবি মুণ্ডা সম্প্রদায়ের সাবলম্বী করতে ৩০ জন মুণ্ডা নারীদের মাঝে নৌকা বিতরণ করেন। এনিয়ে টানা তৃতীয় বার তিনি এলজি অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন।

 


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!