শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পলাশীতে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত মহম্মদপুরে আছিয়া প্রি-ক্যাডেট স্কুলে প্রাণবন্ত ক্লাস পার্টি ও শিক্ষামূলক আলোচনা সভা অনুষ্ঠিত উপকূলীয় শ্যামনগরে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন রাজশাহী বিভাগীয় ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত রাজশাহীর তানোরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ মাগুরা সদরে ৪০ কৃষকের মধ্যে পুষ্টি বাগান উপকরণ বিতরণ মহম্মদপুর আদিবাসী পল্লীতে উৎসবমুখর পরিবেশে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে গণঅধিকার পরিষদের স্মারকলিপি প্রদান বাঘায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে গণঅধিকার পরিষদের স্মারকলিপি প্রদান শ্যামনগরে ক্ষতিকর কীটনাশক ব্যবহার হ্রাসের দাবিতে মানববন্ধন রাজশাহীতে দোয়া মাহফিল ও ফুলেল শুভেচ্ছায় শাহ্ মখদুম কলেজে নবীনবরণ অনুষ্ঠিত প্রশাসনের মাদকবিরোধী অভিযানে জনের ৪জনের অর্থ ও কারাদন্ড মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী শিকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের নামে প্রতারক তুহিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি শোক সংবাদ বীর মুক্তিযোদ্ধা মো: রোস্তম আলী শিকদার মৃত্যুবরণ করেছেন বাঘায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও পাকিস্তানের কোচ সাকলায়েন

ক্রীড়া ডেক্স / ৬৬৬ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১, ৫:৫৯ অপরাহ্ণ

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই পাকিস্তান ক্রিকেট দলের কোচের পদে বেশ কিছু রদবদল আনা হয়। মিসবাহ-উল হক এবং ওয়াকার ইউনুস নিজে থেকে সরে দাঁড়ান কোচের পদ থেকে। যে কারণে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে আপাতত প্রধান কোচের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল সাবেক স্পিন কিংবদন্তি সাকলায়েন মুস্তাকের হাতে।

বিশ্বকাপের পর বাংলাদেশ সফরেও সেই দায়িত্ব পালন করছেন সাকলায়েন। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও পাকিস্তান দলের হেড কোচের দায়িত্ব পালন করবেন সাকলায়েন মুস্তাক।

প্রসঙ্গতঃ পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু হবে ১৩ ডিসেম্বর থেকে। ১৫ দিনের সফরে ক্যারিবিয়ান বাহিনী শিগগিরই পা রাখতে যাচ্ছে পাকিস্তানের মাটিতে। টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দেশ। সিরিজ শুরু হওয়ার আগেই পিসিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তানের ন্যাশনাল হাইপারফরম্যান্স সেন্টারের আন্তর্জাতিক খেলোয়াড় উন্নয়নের দায়িত্বভার সামলাচ্ছিলেন সাকলায়েন মুস্তাক। সেখান থেকেই তাকে জাতীয় দলের কোচের দায়িত্ব তুলে দেয়া হয়।

পাকিস্তানের হয়ে এই কিংবদন্তি স্পিনার ২০৮টি টেস্ট উইকেট এবং ২৮৮টি ওয়ানডে উইকেট নিয়েছেন। অবসর গ্রহণের পর সাকলায়েন ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো দলের হয়ে স্পিন পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। তার অভিজ্ঞতার কথা মাথায় রেখেই তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের অন্তর্বতীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!