মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
মহম্মদপুর থানায় নতুন ওসির যোগদান বাঘা থানার নতুন ওসি সেরাজুল হককে ইউএনও শাম্মী আক্তারের ফুলেল শুভেচ্ছা বাঘায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহৎ দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ উদ্বোধন বেশি দামে সার বিক্রি ও ভাউচার অনিয়ম: মহম্মদপুরে দুই ব্যবসায়ীকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা রাজশাহী সারদায় ডিআইজি এহসানুল্লাহকে পালাতে সহায়তা-কে এই অতিরিক্ত ডিআইজি তবারক উল্লাহ? ডুমুরিয়ায় মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত রাজশাহীতে হেরোইন আত্মসাতে বাহককে হত্যা :মামলায় পুলিশকে বাঁচাতে বিলম্বিত চার্জশিট মোহনপুরে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন ফাহিমা বিনতে আখতার দুর্গাপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত জাম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলনা সিটি ইন হোটেলে চ্যানেল এস সেভেন-এর আত্মপ্রকাশ মোহনপুর থানার নতুন ওসি,এস এম মঈনুদ্দীন, রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানকে স্মরণ মোহনপুর গ্রামের নারীরা বেগম খালেদা জিয়ার সুস্থতা জন্য দোয়া চাইলেন মোহনপুরে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত মহম্মদপুরের বিনোদপুর রাধাগোবিন্দ মন্দিরে গ্রিল কেটে চুরি দৈনিক মাগুরার কথা নিউজ পোর্টালের সম্পাদক আশিষ সাহার আজ জন্মদিন আজ ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস নেত্রীর জন্য অশ্রু, কর্মীদের কান্না: বাঘায় ‘তারুণ্যের সমাবেশ’ রূপ নিলো আবেগঘন প্রার্থনায় আম জনতার তারেক এবং মশিউজ্জামানের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগ
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

কেশবপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় পদ হারালেন ৩ নেতা

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি / ৩৪১ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২, ১০:১৭ অপরাহ্ণ

কেশবপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় এক আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে উপজেলা ছাত্রলীগের দুই নেতাকে পদ থেকে অব্যাহতি দিয়ে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করেছে জেলা ছাত্রলীগ।
শনিবার রাতে যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় আদর্শ ও সংগঠন পরিপন্থী কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আজহারুল ইসলাম মানিক এবং যুগ্ম আহবায়ক জাকির হোসেন মুন্নাকে স্বপদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। এছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কাছে তাদেরকে স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ হওয়ায় কেশবপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।উপজেলা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান খান মুকুল বলেন, কাজী আজহারুল ইসলাম মানিক ও জাকির হোসেন মুন্না ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছে। এ জন্য উপজেলা ছাত্রলীগ তাদের বহিষ্কারের জন্য জেলা ছাত্রলীগের কাছে সুপারিশ পাঠায়। যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবির পিয়াস বলেন, দলীয় আদর্শ ও সংগঠন পরিপন্থী কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই দুই নেতাকে স্বপদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। তাদেরকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সম্পাদক বরাবর সুপারিশ করা হয়েছে। এছাড়া কেশবপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করে সংগঠনের কার্যক্রম গতিশীল করতে নতুন কমিটিতে পদ-প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আগামী ৭ কার্যদিবসের মধ্যে বলা হয়েছে জমা দেওয়ার জন্য।দিকে, কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করায় ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন স্বাক্ষরিত এক পত্রে শনিবার এ তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি কেশবপুরের ১১টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!