Dhaka ০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নির্বাহী কমিটির সভায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে বহাল করা হয়।
জানা গেছে, ২০২১ সালের ২২ এপ্রিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। ওই ফেসবুক পোস্টের কারণে পরেরদিন ২৩ এপ্রিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। দীর্ঘ ১০ মাস ১০ দিন পর বহিষ্কারাদেশ প্রত্যাহার করলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা স্বপদে বহাল হওয়ায় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাঝে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নির্বাহী কমিটির সভায় উপস্থিত ছিলেন, যশোর-৬ (কেশবপুর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহসভাপতি এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর আওয়ামী সভাপতি মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নূরুল ইসলাম খান প্রমুখ।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

কেএমপি ডিবি’র অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সেলিম কাজী ওরফে গালকাটা সেলিম গ্রেফতার

error: Content is protected !!

কেশবপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

Update Time : ০৮:২১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২