শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পলাশীতে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত মহম্মদপুরে আছিয়া প্রি-ক্যাডেট স্কুলে প্রাণবন্ত ক্লাস পার্টি ও শিক্ষামূলক আলোচনা সভা অনুষ্ঠিত উপকূলীয় শ্যামনগরে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন রাজশাহী বিভাগীয় ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত রাজশাহীর তানোরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ মাগুরা সদরে ৪০ কৃষকের মধ্যে পুষ্টি বাগান উপকরণ বিতরণ মহম্মদপুর আদিবাসী পল্লীতে উৎসবমুখর পরিবেশে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে গণঅধিকার পরিষদের স্মারকলিপি প্রদান বাঘায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে গণঅধিকার পরিষদের স্মারকলিপি প্রদান শ্যামনগরে ক্ষতিকর কীটনাশক ব্যবহার হ্রাসের দাবিতে মানববন্ধন রাজশাহীতে দোয়া মাহফিল ও ফুলেল শুভেচ্ছায় শাহ্ মখদুম কলেজে নবীনবরণ অনুষ্ঠিত প্রশাসনের মাদকবিরোধী অভিযানে জনের ৪জনের অর্থ ও কারাদন্ড মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী শিকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের নামে প্রতারক তুহিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি শোক সংবাদ বীর মুক্তিযোদ্ধা মো: রোস্তম আলী শিকদার মৃত্যুবরণ করেছেন বাঘায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

কেশবপুরে গতবার নৌকা নিয়ে বিজয়ী, এবার নৌকা হারিয়ে জয়লাভ

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি / ৩৫১ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : শনিবার, ৮ জানুয়ারি, ২০২২, ৯:৫৭ অপরাহ্ণ

কেশবপুরে গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন এস এম আনিছুর রহমান ও কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত। এবার দল থেকে মনোনয়ন না পাওয়ায় বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীককে হারিয়ে ফের চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন।
এস এম আনিছুর রহমান উপজেলার ত্রিমোহিনী ইউপি থেকে ও কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত সাগরদাঁড়ি ইউপিতে নির্বাচনে অংশগ্রহণ করেন। এ দুই ইউনিয়নে নৌকার ভরাডুবি হয়েছে। মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় নৌকা প্রতীকের এই দুই প্রার্থীসহ জামানত হারিয়েছেন ৬ জন। গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপে কেশবপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলার ১ নম্বর ত্রিমোহিনী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস এম আনিছুর রহমান আনারস প্রতীক নিয়ে ৩ হাজার ৩৪৫ ভোট পেয়ে দ্বিতীয়বার চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের জাহাঙ্গীর আলম খান সুজন ২ হাজার ৫২৬ ভোট ও ঘোড়া প্রতীকের আব্বাস আলী ২ হাজার ১১২ ভোট পেয়েছেন। নৌকা প্রতীকের অহিদুজ্জামান ১ হাজার ১৭৪ ভোট ও চশমা প্রতীকের শেখ কবির আলমগীর ২৭৩ ভোট পেয়ে জামানত খুইয়েছেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ১৭৬। নির্বাচনে ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রের বৈধ ভোটের সংখ্যা ৯ হাজার ৪৩০। ২০১৬ সালের ২৮ মে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে এ ইউনিয়ন থেকে এস এম আনিছুর রহমান নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য। ২ নম্বর সাগরদাঁড়ি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত চশমা প্রতীকে ৯ হাজার ৬৮৯ ভোট পেয়ে আবারও চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আনারস প্রতীকের শাহাদৎ হোসেন পেয়েছেন ৭ হাজার ৫১৫ ভোট। এছাড়া মোটরসাইকেল প্রতীকের আকরাম খান ১ হাজার ৩১১ ভোট, নৌকা প্রতীক নিয়ে অলিয়ার রহমান ৫০৬ ভোট, হাতপাখা প্রতীকের ইসমাইল হোসেন ২৮৪ ভোট এবং ঘোড়া প্রতীকের আমানাত আলী ১৭১ ভোট পাওয়ায় জামানত বাজেয়াপ্ত হয়েছে। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৮৮৩। নির্বাচনে ইউনিয়নের ১২টি ভোট কেন্দ্রের বৈধ ভোটের সংখ্যা ১৯ হাজার ৫৩৪। কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত গত ইউপি নির্বাচনে এ ইউনিয়ন থেকে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এদিকে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তের বাইরে নৌকা প্রতীকের বিরুদ্ধে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় এ দু’জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে ফের চেয়ারম্যান নির্বাচিত হওয়া ত্রিমোহিনী ইউপির এস এম আনিছুর রহমান বলেন, এ ইউনিয়নে যোগ্য প্রার্থী মনোনয়ন না পাওয়ায় অধিকাংশ আওয়ামী লীগ নেতাসহ সর্বস্তরের জনগণ আমার সঙ্গে ছিল। এ কারণে নির্বাচনে অংশ নিয়ে পুনরায় বিজয়ী হয়েছি। গতবারের ভুলত্রুটি শুধরে নিয়ে আমি জনগণের সেবায় নিয়োজিত থাকবো।সাগরদাঁড়ি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত বলেন, দল থেকে মনোনয়ন না পাওয়ার পর জনগণের চাওয়ায় নির্বাচনে প্রার্থী হতে হয়েছিল। তারা আমাকে ভোট দিয়ে আবারও নির্বাচিত করেছে। গতবারের ন্যায় এবারও এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাবো।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!