শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বাঘায় কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত বগুড়ায় ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল রাজশাহী তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া উদ্ধার হওয়া শিশু সাজিদকে মৃত ঘোষণা করছে চিকিৎসকরা ৩২ ঘন্টার শ্বাসরুদ্ধর অভিযানের পর শিশু সাজিদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা ৩২ ঘন্টার পর উদ্ধার সাজিদ, চলছে শারিরীক পরিক্ষা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মাগুরায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারনা মিছিল অনুষ্ঠিত গাইবান্ধার ৭ উপজেলায় সাংবাদিক ও আইন পেশায় নিয়োজিত শিক্ষক-কর্মচারীদের তথ্য চেয়ে পত্র প্রেরণ রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি ধর্মকে ঢাল বানিয়ে স্বাধীনতা বিরোধীদের বিভ্রান্তি কাম্য নয়: আবু সাঈদ চাঁদ মাগুরায় সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদকের বিরুদ্ধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত চন্ডিপুরে দোয়া মাহফিল: মুলা খামারুর নেতৃত্বে ১০০ মোটরসাইকেল অংশগ্রহণ উপকূলীয় জ্বালানি সংকট মোকাবিলায় গ্রামীণ মেলা ও প্রদর্শনী রাজশাহীর তানোরে ২ বছরের শিশু সাজিদ পরিত্যক্ত গভীর নলকূপের ৫০ ফিট নিচে পড়েছে তাকে উদ্ধার কাজ চলমান মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা চারঘাটে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও অদম্য নারী সংবর্ধনা বেগম রোকয়া দিবস ২০২৫ এ “অদম্য নারী পুরস্কার”- সফল জননীর সম্মাননা পেলেন করিমুন নেছা মাগুরার শ্রীপুরে পানি উন্নয়নের সরকারি খাল ভরাট করে মার্কেট ও বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে এক কৃষকের বিরুদ্ধে মোহনপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা শ্যামনগরে কৃষক নেতৃত্বে দেশীয় ধান রক্ষায় মাঠ দিবস অনুষ্ঠিত
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

কেশবপুরে জমি নিয়ে বিরোধ চলাচলের পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ!দুটি পরিবার ৩ দিন ধরে অবরুদ্ধ

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি / ৩৮১ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : বুধবার, ৬ এপ্রিল, ২০২২, ৮:৫৯ অপরাহ্ণ

কেশবপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা চলাচলের পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে রাখায় দুটি পরিবারের ৯ জন মানুষ ৩ দিন ধরে অবরুদ্ধ হয়ে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এঘটনায় মঙ্গলবার আলাউদ্দিন মোড়ল বাদি হয়ে প্রতিপক্ষদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছে। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুর পৌরসভার ভোগতী নরেন্দ্রপুর গ্রামের আলাউদ্দীন মোড়লের সাথে একই গ্রামের প্রতিবেশী মাসুম বিল্লাহ মোতাচ্ছিন বিল্লাহ মজনু মহিবুল্লাহ সরদার, মজিবুর রহমান ও মিজানুর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ বিরোধ থেকে প্রতিকার পেতে আলাউদ্দীন মোড়ল বাদি হয়ে প্রতিপক্ষদের বিরুদ্ধে যশোর আদালতে একটি দেওয়ানী মামলা করেন যার মামলার নং-৩৫/১৫।মামলাটি এখনো বিচারাধীন রয়েছে। এদিকে মামলা তুলে না নেওয়া গত সোমবার ৪ এপ্রিল সকালে প্রতিপক্ষরা বাঁশের লাঠি, সাবল, রড নিয়ে আলাউদ্দীন মোড়লের বাড়িতে ঢুকে তাদের গালিগালাজ করতে থাকে। এইর প্রতিবাদ করায় প্রতিপক্ষরা মারপিট করতে এগিয়ে গেলে তারা ভয়ে পরিবারের লোকজন নিয়ে ঘরের মধ্যে গিয়ে আশ্রয় নেয়। এ সময় আলাউদ্দীন মোড়লের বসত বাড়ি থেকে বের হওয়ার চলাচলের পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়ে তাদেরকে অবরুদ্ধ করে রাখে। বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখায় দুটি পরিবারের ৯ জন মানুষ গত দু’দিন ধরে ওই পথ দিয়ে বের হতে পারছে না। যার ফলে স্কুল পড়ুয়া ছেলে মেয়েরাও বিদ্যালয়ে যেতে পারছে না। এছাড়াও বাড়ির গরু-ছাগলও নিয়ে বিপাকে পড়েছেন দুটি পরিবার ।এব্যাপারে মোতাচ্ছিন বিল্লাহ ও মজনু বিল্লাহের কাছে জানতে চাইলে তারা সাংবাদিকদের জানান,বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া চলাচলের ওই পথটি আমাদের। আমাদের জায়গা আমরা ঘিরে রেখেছি। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে যাতায়াতের ওই রাস্তাটি ইটের সলিং করানো হয়েছে।এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী বিশ্বজিৎ দত্ত বলেন,অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!