শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পলাশীতে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত মহম্মদপুরে আছিয়া প্রি-ক্যাডেট স্কুলে প্রাণবন্ত ক্লাস পার্টি ও শিক্ষামূলক আলোচনা সভা অনুষ্ঠিত উপকূলীয় শ্যামনগরে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন রাজশাহী বিভাগীয় ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত রাজশাহীর তানোরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ মাগুরা সদরে ৪০ কৃষকের মধ্যে পুষ্টি বাগান উপকরণ বিতরণ মহম্মদপুর আদিবাসী পল্লীতে উৎসবমুখর পরিবেশে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে গণঅধিকার পরিষদের স্মারকলিপি প্রদান বাঘায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে গণঅধিকার পরিষদের স্মারকলিপি প্রদান শ্যামনগরে ক্ষতিকর কীটনাশক ব্যবহার হ্রাসের দাবিতে মানববন্ধন রাজশাহীতে দোয়া মাহফিল ও ফুলেল শুভেচ্ছায় শাহ্ মখদুম কলেজে নবীনবরণ অনুষ্ঠিত প্রশাসনের মাদকবিরোধী অভিযানে জনের ৪জনের অর্থ ও কারাদন্ড মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী শিকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের নামে প্রতারক তুহিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি শোক সংবাদ বীর মুক্তিযোদ্ধা মো: রোস্তম আলী শিকদার মৃত্যুবরণ করেছেন বাঘায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

কেশবপুরে ডিবি পুলিশের হাতে ভেজাল খাদ্য, কেমিক্যাল ও মেশিনসহ গ্রেফতার-৩

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি / ৩৬৪ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : শনিবার, ২ এপ্রিল, ২০২২, ৯:৩৬ অপরাহ্ণ

যশোর জেলার ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ম্যাংগো সফট ড্রিংকস পাউডার, অরেন্জ সফট ড্রিংকস পাউডার, টেস্টি স্যালাইন, গ্লুকোজ এবং খাদ্যসামগ্রী তৈরির মেশিনসহ ৩ জনকে গ্রেফতার করেছে।
গত ৩০ মার্চ (বুধবার) রাতে কেশবপুর পৌরসভার ৩নং ওয়ার্ড সাবদিয়ায় কেন্দ্রীয় সরকারি কবরস্থান এলাকায় জি এম কনজ্যুমার ফুড প্রোডাক্টস থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।জানা গেছে, কেশবপুর পৌরসভার ৩নং ওয়ার্ড সাবদিয়া (উপজেলা অফিসপাড়া) কেন্দ্রীয় সরকারি কবরস্থানের উত্তর পার্শ্বে জনৈক রাজিবুল ইসলামের চারতলা বিল্ডিং এর নিচতলা ও দ্বিতীয়তলা ভাড়া নিয়ে জি এম কনজ্যুমার ফুড প্রোডাক্টস নামে কতিপয় অসাধু ব্যবসায়ী নিজস্ব উপায়ে তানজিম ফুড নামকরণ করে ভেজাল খাদ্যদ্রব্য প্রস্তুত ও মজুদ করে বাজারজাত করে আসছিলো।এমন সংবাদের ভিত্তিতে যশোরের সুযোগ্য পুলিশ সুপারের সার্বিক দিক-নির্দেশনায় ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার, পিপিএম এঁর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শহিদুল ইসলাম, উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সোলায়মান আক্কাস, আরিফুল ইসলাম এর সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম গত বুধবার রাতে কেশবপুর কেন্দ্রীয় সরকারি কবরস্থানের উত্তর পার্শ্বে জনৈক রাজিবুল ইসলামের চারতলা বিল্ডিং এর নিচতলায় ভেজাল খাদ্যদ্রব্য তৈরি করা এবং মজুদ করাকালীন সময়ে খাদিজা খাতুন হরফে নাইস, আনন্দ দাস ও রুহুল আমিনকে হাতেনাতে গ্রেফতার করে। ওই সময় তাদের কাছ থেকে ভেজাল খাদ্যদ্রব্য তানজীম সফট ড্রিংকস্ পাউডার ৫৫ কার্টুনে ২৬৪০ কৌটা, ভেজাল ম্যাঙ্গো সফট ড্রিংকস্ ২০ কার্টুনে ১৪ হাজার ৪শত প্যাকেট, ভেজাল তানজীম ম্যাঙ্গো ড্রিংকস্ পাউডার ৪ কার্টুনে ৩৮৪ প্যাকেট, ভেজাল সফট ড্রিংকস্ পাউডার ১০ বস্তায় ৪০০ কেজি, ষ্টীলের তৈরি পুরাতন ওভেন মেশিন ২টি, সিলিং মেশিন ১টি, মিকচার মেশিন ১টি, ওজন পরিমাপক যন্ত্র ১টি, চিনি ০২ বস্তা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের অনুমান মূল্য ২৪লক্ষ ৫০হাজার ১শত ৬০ টাকা।গ্রেফতারকৃত আসামীরা হলো মজিদপুর গ্রামের আব্দুস সালামের মেয়ে খাদিজা খাতুন হরফে নাইস (৩২), কাবিলপুর গ্রামের প্রফুল্ল দাসের ছেলে আনন্দ দাস (৩৯) ও রাজনগর গ্রামের মৃত কাদের গাজীর ছেলে রুহুল আমিন (৩২)।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানান, দীর্ঘদিন ধরে ক্ষতিকর রাসায়নিক উপাদান মিশিয়ে ভেজাল খাদ্যদ্রব্য তৈরির কথা স্বীকার করেছেন, এসব ভেজাল খাদ্যদ্রব্য যশোর জেলাসহ সারা বাংলাদেশের বিভিন্ন উপজেলার হাটবাজারে বিক্রি করতেন। খাদ্যদ্রব্য তৈরিতে যে সকল রাসায়নিক পদার্থ ব্যবহার করে সেগুলো জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।যশোর জেলা পুলিশ বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!