Dhaka ০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কেশবপুরে দু’ইউপি সদস্যকে হত্যার হুমকি : থানায় পৃথক জিডি

কেশবপুরে ঘেরের ডিড সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ২ ইউপি মেম্বরকে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ২ মেম্বর ঘের ব্যবসায়ী আবু কালামসহ ৬ জনের বিরুদ্ধে কেশবপুর থানায় পৃথক দু’টি জিডি করেছেন।

থানায় জিডি সূত্রে জানা গেছে, উপজেলার রাজনগর বাকাবরশী পশ্চিম বিল গরালিয়ায় ৭০ বিঘা জমির ঘেরের লীজ সংক্রান্ত বিষয় নিয়ে পাঁজিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বর রেজাউল ইসলাম ও সাবেক মেম্বর ফেরদৌস আহম্মেদ মজনুর সাথে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরে গত ৫ এপ্রিল দুপুরে রাজনগর বাকাবরশী মোড়ল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার উপর মেম্বর রেজাউল ও মজনুকে পেয়ে পৌর শহরের বালিয়াডাঙ্গা গ্রামের ঘের ব্যবসায়ী আবু কালাম, ভাগ্নে ফারুক হোসেন, রাজনগর বাকাবরশী গ্রামের আয়ুব গাজী, মোর্শারফ মোড়ল, ইসলাম সরদার ও আশরাফ সরদার ওই ২ মেম্বরকে অকথ্য ভাষায় গালিগালাজ, বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে। এই ঘটনায় গত শনিবার ওই দুই মেম্বর বাদী হয়ে ঘের ব্যবসায়ী কালামসহ উলেখিত ব্যক্তিদের বিরুদ্ধে কেশবপুর থানায় পৃথক দু’টি জিডি করে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন জানান, জিডি তদন্তে সত্যতা পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

বাগমারায় দিন দুপুরে রাস্তায় ধরে ছিনতাই এর অভিযোগ

error: Content is protected !!

কেশবপুরে দু’ইউপি সদস্যকে হত্যার হুমকি : থানায় পৃথক জিডি

Update Time : ০৯:১৭:২২ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২