রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বাঘা থানা কর্তৃক মাদকসহ বিভিন্ন অপরাধে আটক ৩ ডুমুরিয়ায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা মাগুরার শ্রীপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়  মাগুরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন সাংবাদিককে মোবাইলে হুমকি ও যুবদলের নাম ভাঙিয়ে ভয়ভীতি বোয়ালিয়া থানায় জিডি, কঠোর হুঁশিয়ারি যুবদলের শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর সমাপনী: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন ২৪ সদস্য অন্তর্ভুক্ত, আনুষ্ঠানিকভাবে বরণ সদর উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাগুরা বাঘায় কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত বগুড়ায় ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল রাজশাহী তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া উদ্ধার হওয়া শিশু সাজিদকে মৃত ঘোষণা করছে চিকিৎসকরা ৩২ ঘন্টার শ্বাসরুদ্ধর অভিযানের পর শিশু সাজিদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা ৩২ ঘন্টার পর উদ্ধার সাজিদ, চলছে শারিরীক পরিক্ষা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মাগুরায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারনা মিছিল অনুষ্ঠিত গাইবান্ধার ৭ উপজেলায় সাংবাদিক ও আইন পেশায় নিয়োজিত শিক্ষক-কর্মচারীদের তথ্য চেয়ে পত্র প্রেরণ রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি ধর্মকে ঢাল বানিয়ে স্বাধীনতা বিরোধীদের বিভ্রান্তি কাম্য নয়: আবু সাঈদ চাঁদ
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

কেশবপুরে বসন্তকালীন কবিতা সন্ধ্যা ও গুণিজন সম্মাননা

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি / ৩৬৮ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : সোমবার, ২১ মার্চ, ২০২২, ৮:৩২ অপরাহ্ণ

মাতো প্রাণ প্রাণে, বসন্ত বাতাসে’ শ্লোগানে শনিবার সন্ধ্যায় কেশবপুরে অনুষ্ঠিত হয়েছে বসন্তকালীন কবিতা সন্ধ্যা ও গুণিজন সম্মাননা। কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থা ওই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে অর্ধ শতাধিক কবি স্বরচিত কবিতা আবৃত্তি করেন। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৯ ব্যক্তিকে বাসাসেস প্রবর্তিত জাতীয় কবি নজরুল পদক-২০২২ প্রদান করা হয়েছে। পদক প্রাপ্তরা হলেন কথা সাহিত্যে হোসেন উদ্দীন হোসেন, জনপ্রতিনিধিত্বে মেয়র রফিকুল ইসলাম, কাব্য সাহিত্যে কবি খসরু পারভেজ, চিকিৎসা সেবায় গাজী মিজানুর রহমান, সাহিত্য ও সংস্কৃতিতে বেনজীন খান ও গোলাম মোস্তফা সিন্দাইনী এবং সাংবাদিকতায় সামসুজ্জামান, মোতাহার হোসাইন ও হাজী রুহুল কুদ্দুস। অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি পদক প্রাপ্ত গুণিজনদের ফুল, পদক, উত্তরীয় ও সার্টিফিকেট প্রদান করেন।বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি ও নাট্টকার মুহম্মদ শফির সভাপতিত্বে ও অধ্যাপক তাপস মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কথা সাহিত্যিক ও গবেষক হোসেনউদ্দীন হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, মধুসূদন একাডেমির পরিচালক গবেষক ও কবি খসরু পারভেজ, যশোর প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা পরিচালক বেনজীন খান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ কবি খসরু পারভেজের লেখা কাব্যগ্রন্থ ‘সক্রেটিসের সাথে’ ও আবু হাদান সরদারের ভ্রমণকাহিনী ‘থাইল্যান্ড থেকে ফিরে’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!