শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পলাশীতে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত মহম্মদপুরে আছিয়া প্রি-ক্যাডেট স্কুলে প্রাণবন্ত ক্লাস পার্টি ও শিক্ষামূলক আলোচনা সভা অনুষ্ঠিত উপকূলীয় শ্যামনগরে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন রাজশাহী বিভাগীয় ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত রাজশাহীর তানোরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ মাগুরা সদরে ৪০ কৃষকের মধ্যে পুষ্টি বাগান উপকরণ বিতরণ মহম্মদপুর আদিবাসী পল্লীতে উৎসবমুখর পরিবেশে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে গণঅধিকার পরিষদের স্মারকলিপি প্রদান বাঘায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে গণঅধিকার পরিষদের স্মারকলিপি প্রদান শ্যামনগরে ক্ষতিকর কীটনাশক ব্যবহার হ্রাসের দাবিতে মানববন্ধন রাজশাহীতে দোয়া মাহফিল ও ফুলেল শুভেচ্ছায় শাহ্ মখদুম কলেজে নবীনবরণ অনুষ্ঠিত প্রশাসনের মাদকবিরোধী অভিযানে জনের ৪জনের অর্থ ও কারাদন্ড মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী শিকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের নামে প্রতারক তুহিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি শোক সংবাদ বীর মুক্তিযোদ্ধা মো: রোস্তম আলী শিকদার মৃত্যুবরণ করেছেন বাঘায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

কেশবপুরে বুড়িহাটি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি / ৫৩১ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ১০:৩৬ অপরাহ্ণ

কেশবপুর উপজেলার বুড়িহাটি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোসলেম উদ্দিনের বিরম্নদ্ধে স্থানীয় এমপি শাহিন চাকলাদারের নাম ভাঙ্গিয়ে বিদ্যালয়ে কতিপয় পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগে এলাকায় সমালোচনার ঝড় উঠেছে। এলাকাবাসি সভাপতি বাতিল ও নিয়োগ বন্ধের দাবী জানিয়েছে।
প্রাপ্ত অভিযোগ ও এলাকার বিশ্বস্ত্ম সূত্রে জানা গেছে,গত ১৩ অক্টোবর-২১ কেশবপুর উপজেলার বুড়িহাটি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের আহবায়ক কমিটির সভাপতি হিসাবে প্রধান (অবঃ) শিক্ষক মোসলেম উদ্দিনের নাম দিয়ে শিক্ষা বোর্ড যশোর পত্র জারী করেছিলেন। এর আগে ৯ অক্টোবর-২১ তারিখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাজাহান আলীকে কোনো নোটিশ না দিয়ে সাময়িক বরখাস্ত্ম করেন। এরপর উক্ত আহবায়ক কমিটি গঠনের বৈধতা নিয়ে উচ্চতর আদালতে পক্ষে বিপক্ষে একাধিক মামলাও চলছে। তাছাড়া সম্পূর্ণ অবৈধ ও বেআইনি ভাবে কোনো প্রক্রিয়া ছাড়াই নিয়মিত কমিটি গঠন ও অনুমোদনের বিরম্নদ্ধে ১১ ডিসেম্বর-২১ তারিখে জেলা প্রশাসক, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন বরখাস্ত্মকৃত প্রধান শিক্ষক শাহাজাহান আলী। এরপরেও শিক্ষা বোর্ড অভিযোগ ও মামলাকে উপেক্ষা করে গত ৬ জানুয়ারী-২২ তারিখে বেআইনি কমিটি অনুমোদন করেন। এরপর শুরম্ন হয়ে যায় সভাপতির নিয়োগ বাণিজ্যের কায্যক্রম। কথিত নিয়মিত কমিটির সভাপতি মোসলেম উদ্দিন বিদ্যালয়ের অফিস সহকারী,আয়া ও পিয়ন পদে কোনো বিজ্ঞাপন প্রকাশ না করে ৬ টি পদে নিয়োগের কথা বলে মাননীয় এমপি মহোদয়ের নাম ভাঙ্গিয়ে অর্থবাণিজ্যে মেতে উঠেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।নাম প্রকাশ না করার শর্তে এলাকার সচেতন মহলের অনেকে বলেন অফিস সহকারী পদে বুড়িহাটি গ্রামের জাবেদ আলীর পুত্র মোস্ত্মফা,মৃত নাজিমউদ্দীনের পুত্র ফিরোজ ও সদর উদ্দিনের পুত্র মাহফুজ ও পিয়ন পদে আকবর আলী মোড়লের পুত্র আব্দুল কালাম, আব্দুল গফফার মোড়লের পুত্র আজাহারম্নল ইসলাম এবং আয়া পদে রফিকুল ইসলামের পুত্র এনামুলের স্ত্রী, মৃত আনার আলীর পুত্র মিলনের স্ত্রী। তাদের কে বিভিন্ন পদে নিয়োগের কথা বলে অগ্রীম টাকা গ্রহন করেন। এর মধ্যে আগেও একবার কারো কারোর নিকট হতে নিয়োগের কথা বলে মোসলেম উদ্দিন ও তার পুত্র মোঃ শহিদুজ্জামান শহিন টাকা নিয়ে ছিলেন কিন্তু তাদেরকে নিয়োগ দিতে পারেননি। আবারও তাদেরকে নিয়োগ দিবে বলে ৫/৭ লাখ, ১০/১২ লাখ এমনকি ১৫ লাখ টাকার কথা বলে অগ্রিম টাকা গ্রহন করছেন। প্রতিটা পদে এমপির নামে ৫ লাখ ও ১০ লাখ দিতে হবে বলে জানিয়েছেন। বিদ্যালয়ের কয়েক জন শিক্ষক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আরো জানা গেছে যাদের কে নিয়োগ দিতে যাচ্ছে তারা সকলেই সভাপতি মোসলেম উদ্দিনের নিকট আত্নীয়। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। এলাকা বাসি অবৈধ বেআইনি কমিটি বাতিল ও নিয়োগ বন্ধের দাবী জানিয়েছেন। এব্যাপারে মাষ্টার মোসলেম উদ্দিনের বক্তব্য নেওয়ার জন্য বারবার তাঁর ব্যাবহারিত মুঠো ফোনে ফোন দিলেও সে ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!