শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পলাশীতে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত মহম্মদপুরে আছিয়া প্রি-ক্যাডেট স্কুলে প্রাণবন্ত ক্লাস পার্টি ও শিক্ষামূলক আলোচনা সভা অনুষ্ঠিত উপকূলীয় শ্যামনগরে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন রাজশাহী বিভাগীয় ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত রাজশাহীর তানোরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ মাগুরা সদরে ৪০ কৃষকের মধ্যে পুষ্টি বাগান উপকরণ বিতরণ মহম্মদপুর আদিবাসী পল্লীতে উৎসবমুখর পরিবেশে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে গণঅধিকার পরিষদের স্মারকলিপি প্রদান বাঘায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে গণঅধিকার পরিষদের স্মারকলিপি প্রদান শ্যামনগরে ক্ষতিকর কীটনাশক ব্যবহার হ্রাসের দাবিতে মানববন্ধন রাজশাহীতে দোয়া মাহফিল ও ফুলেল শুভেচ্ছায় শাহ্ মখদুম কলেজে নবীনবরণ অনুষ্ঠিত প্রশাসনের মাদকবিরোধী অভিযানে জনের ৪জনের অর্থ ও কারাদন্ড মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী শিকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের নামে প্রতারক তুহিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি শোক সংবাদ বীর মুক্তিযোদ্ধা মো: রোস্তম আলী শিকদার মৃত্যুবরণ করেছেন বাঘায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

কেশবপুরে বেঁচে থেকেও ‘মৃত’ নুরজাহান: বঞ্চিত হলেন ভাতা

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি / ৩৫৩ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২, ৮:১৯ অপরাহ্ণ

 

কেশবপুরে নুরজাহান খাতুন (৭১) নামে এক জীবিত বৃদ্ধাকে মৃত দেখানোয় হচ্ছেন ভাতা বঞ্চিত। ভাতার টাকার বার্তা মোবাইলে এলেও ওই বৃদ্ধা সেটি উত্তোলন করতে পারেননি। এতে চরম বিপাকে পড়েছেন তিনি। উপজেলা সমাজসেবা অফিসের ভুলেই তার নাম মৃতের তালিকায় গেছে এমনটি অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
\হনুরজাহান খাতুন উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ঝিকরা গ্রামের মৃত মহসীন সরদারের স্ত্রী।বয়স্ক ভাতা বই ও পরিবার সূত্রে জানা গেছে, ২০১৯ সালের জানুয়ারি মাসে বয়স্ক ভাতায় ভাতাভোগী হিসেবে নুরজাহান খাতুনের নাম অন্তর্ভুক্ত হয়। বই নম্বর- ৬/৬১/ক। প্রতিমাসে পাঁচশ টাকা হারে তিনি ২০১৯ সালের ২৯ ডিসেম্বর প্রথমবার বয়স্ক ভাতার টাকা উত্তোলন করেন। পর্যায়ক্রমে সর্বশেষ ২০২১ সালের ৪ এপ্রিল তিনি ভাতা উত্তোলন করেছেন। এরপরে মোবাইলে ভাতার টাকার বার্তা আসলেও তিনি উত্তোলন করতে দেরি করায় ওই ভাতার টাকা ফেরত চলে গেছে। পরে মোবাইলে আর কোন বার্তা না আসায় পরিবারের পক্ষ থেকে উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করলে জানতে পারেন তাঁর নাম মৃত ব্যক্তির তালিকায় রয়েছে। এ কারণে তিনি দীর্ঘ ৯ মাস তার ভাতার টাকা উত্তোলন করতে পারেননি। এছাড়া গত দুই বারের ভাতার টাকা উত্তোলন না করায় সেটিও তিনি আর ফিরে পাবেন না।নুরজাহান খাতুনের পোতা ছেলে আব্দুল্লাহ আল মামুন বলেন, মোবাইলে দাদির টাকার মেসেজ (বার্তা) না আসায় সমাজসেবা অফিসে যোগাযোগ করা হলে তারা জানান-‘আমার দাদির নাম নাম মৃতের তালিকায় চলে গেছে। জীবিত ব্যক্তির নাম কীভাবে মৃত ব্যক্তির তালিকায় গেল জানতে চাইলে সমাজসেবা অফিসার বলেছেন ‘দ্রম্নত এটি সংশোধন করে দেওয়া হবে।’ তবে আমার দাদি গত দু’বারের ভাতার টাকা আর পাবেন না সমাজসেবা অফিস থেকে জানানো হয়েছে।’ উপজেলা নির্বাচন কর্মকর্তা বজলুর রশীদ বলেন, ‘আমাদের ডাটাবেজে নুরজাহান খাতুন নামে ওই বৃদ্ধা জীবিত তালিকায় রয়েছে।’ উপজেলা নির্বাচন কর্মকর্তা বজলুর রশীদ বলেন, ‘আমাদের ডাটাবেজে নুরজাহান খাতুন নামে ওই বৃদ্ধা জীবিত তালিকায় রয়েছে।’ এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহা. আলমগীর হোসেন বলেন, ভাতাভোগীরা মারা যাওয়ার কারণে প্রতি ৩ মাস অন্তর রিফ্রেশমেন্ট হয়। সাত থেকে আট মাস আগে রিফ্রেশমেন্ট করার সময় নুরজাহানের জায়গায় অন্য একজনের নাম ঢুকে গেছে। নুরজাহানের নামটি ভুলক্রমে নিষ্‌িক্রয় বা মৃত ব্যক্তির তালিকায় চলে যায়। তার পরিবারের পক্ষ থেকে সম্প্রতি অফিসে বিষয়টি জানালে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, নুরজাহান খাতুন গত দুই বারের ভাতার টাকা উত্তোলন না করায় ওই টাকা উত্তোলনের ক্ষেত্রে জটিলতা রয়েছে।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!