রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিককে মোবাইলে হুমকি ও যুবদলের নাম ভাঙিয়ে ভয়ভীতি বোয়ালিয়া থানায় জিডি, কঠোর হুঁশিয়ারি যুবদলের শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর সমাপনী: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন ২৪ সদস্য অন্তর্ভুক্ত, আনুষ্ঠানিকভাবে বরণ সদর উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাগুরা বাঘায় কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত বগুড়ায় ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল রাজশাহী তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া উদ্ধার হওয়া শিশু সাজিদকে মৃত ঘোষণা করছে চিকিৎসকরা ৩২ ঘন্টার শ্বাসরুদ্ধর অভিযানের পর শিশু সাজিদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা ৩২ ঘন্টার পর উদ্ধার সাজিদ, চলছে শারিরীক পরিক্ষা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মাগুরায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারনা মিছিল অনুষ্ঠিত গাইবান্ধার ৭ উপজেলায় সাংবাদিক ও আইন পেশায় নিয়োজিত শিক্ষক-কর্মচারীদের তথ্য চেয়ে পত্র প্রেরণ রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি ধর্মকে ঢাল বানিয়ে স্বাধীনতা বিরোধীদের বিভ্রান্তি কাম্য নয়: আবু সাঈদ চাঁদ মাগুরায় সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদকের বিরুদ্ধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত চন্ডিপুরে দোয়া মাহফিল: মুলা খামারুর নেতৃত্বে ১০০ মোটরসাইকেল অংশগ্রহণ উপকূলীয় জ্বালানি সংকট মোকাবিলায় গ্রামীণ মেলা ও প্রদর্শনী রাজশাহীর তানোরে ২ বছরের শিশু সাজিদ পরিত্যক্ত গভীর নলকূপের ৫০ ফিট নিচে পড়েছে তাকে উদ্ধার কাজ চলমান মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

কেশবপুরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর অতঃপর মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে বিবাহ

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি / ৩৪৪ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২, ১১:৪৩ অপরাহ্ণ

কেশবপুরে যৌতুকে টাকা না পেয়ে স্ত্রীকে মারধর করে নির্যাতন চালিয়ে বাড়ী থেকে বের করে দিয়েছে মাদ্রাসার সহকারী এক শিক্ষক। এ ঘটনায় স্ত্রী প্রতিবাদ করায় অতঃপর ঐ সহকারী শিক্ষক তাঁর প্রতিষ্ঠানের শিক্ষার্থী লিপিয়া নামের এক ছাত্রীকে বিবাহ করে ঘরে তুলেছেন। এতে প্রথম স্ত্রী মুর্শিদা খাতুন বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বারুইহাটি গ্রামের ওয়াজেদ আলী মোল্যার কন্যা মুর্শিদা খাতুনের সাথে দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করে একই উপজেলার প্রতাপুর গ্রামের মৃত পিয়ার গাজীর পুত্র আব্দুল কুদ্দুস। প্রেমের এক পর্যায়ে পারিবারিক ভাবে আব্দুল কুদ্দুস গাজী ১০ বছর পূর্বে বিবাহ করেন। বিবাহের পর তাঁদের দাম্পত্য জীবন ভাল ভাবেই চলছিলো। সংসার জীবনে স্ত্রী মুর্শিদার খাতুনের গর্ভে ৬/৭ মাসের সন্তান আসে। কিন্তু পাষন্ড স্বামী মাদ্রাসার ছাত্রীর সাথে প্রেম থাকায় স্ত্রী মুর্শিদা খাতুনের গলা ব্যাথার(তনসিল)ঔষধ খাইয়ে কৌশলে সেই গর্ভের সন্তন নষ্ট করে দেয়। সন্তান নষ্টের পর একপর্যায়ে স্ত্রী মুর্শিদা খাতুন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে সুস্থ হয়ে উঠেন। কিন্তু থেমে নেই স্বামী আব্দুল কুদ্দুস গাজী। স্বামী মেহেরপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সেই সুবাদে ঐ প্রতিষ্টানের লিপিয়া নামের এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাঁকে বিবাহ করে ঘরে নিয়ে আসেন। এতে প্রথম স্ত্রী মুর্শিদা খাতুন প্রতিবাদ করলে পাষন্ড স্বামী, দেবর ও শাশুড়ি মিলে তাকে মানুষিক ও শারিরিক নির্যাতন করতে থাকে। অন্য দিকে সংসারের অভাব অনাটন লেগেই আছে। সংসার সামলাতে স্ত্রীকে যৌতুকের টাকার জন্য চাপ দিতে থাকে স্বামী আব্দুল কুদ্দুস গাজী। গরীব পিতা যৌতুকের টাকা যোগাড় না করতে পারায় সম্প্রতি যৌতুক লোভী স্বামী(মাদ্রাসার সহকারী শিক্ষাক) আব্দুল কুদ্দুস, দেবর ও শাশুড়ি তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় অসহায় স্ত্রী মুর্শিদা খাতুন সঠিক তদন্ত ও ন্যায় বিচার চেয়ে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকতার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই বিষয়ে আব্দুল কুদ্দুসের সাথে যোগাযোগ করলে তিনি পারিবারিক বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন সাংবাদিকদের বলেন, অভিযোগ পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করা হয়েছে।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!