Dhaka ১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে রোকেয়া দিবসে ৫ নারী পেলেন জয়িতা সম্মাননা

কেশবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা এবং জয়িতাদের সম্মাননা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ৫ নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়। এদিন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী হিসেবে শাহিদা খাতুন, শিক্ষা ও চাকরিতে আনজুমান আরা, সফল জননী সুরাইয়া খান শিখা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে এগিয়ে যাওয়া নারী তন্দ্রা দত্ত এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সুফিয়া পারভিন শিখা সম্মাননা পেয়েছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক ও কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান। স্বাগত বক্তৃতা করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী। অনুষ্ঠান সঞ্চালনা করেন, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু। আলোচনা শেষে অতিথিবৃন্দরা ৫ নারীর হাতে জয়িতা সম্মাননা তুলে দেন।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

মোহনপুরে নারীর হাত কাটার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

কেশবপুরে রোকেয়া দিবসে ৫ নারী পেলেন জয়িতা সম্মাননা

Update Time : ১১:১২:২২ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১