রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডুমুরিয়ায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা মাগুরার শ্রীপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়  মাগুরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন সাংবাদিককে মোবাইলে হুমকি ও যুবদলের নাম ভাঙিয়ে ভয়ভীতি বোয়ালিয়া থানায় জিডি, কঠোর হুঁশিয়ারি যুবদলের শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর সমাপনী: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন ২৪ সদস্য অন্তর্ভুক্ত, আনুষ্ঠানিকভাবে বরণ সদর উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাগুরা বাঘায় কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত বগুড়ায় ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল রাজশাহী তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া উদ্ধার হওয়া শিশু সাজিদকে মৃত ঘোষণা করছে চিকিৎসকরা ৩২ ঘন্টার শ্বাসরুদ্ধর অভিযানের পর শিশু সাজিদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা ৩২ ঘন্টার পর উদ্ধার সাজিদ, চলছে শারিরীক পরিক্ষা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মাগুরায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারনা মিছিল অনুষ্ঠিত গাইবান্ধার ৭ উপজেলায় সাংবাদিক ও আইন পেশায় নিয়োজিত শিক্ষক-কর্মচারীদের তথ্য চেয়ে পত্র প্রেরণ রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি ধর্মকে ঢাল বানিয়ে স্বাধীনতা বিরোধীদের বিভ্রান্তি কাম্য নয়: আবু সাঈদ চাঁদ মাগুরায় সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদকের বিরুদ্ধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

কেশবপুরে দুর্ঘটনায় ১ যুবক নিহত আহত ২

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি / ৫৫৬ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২, ৯:২৭ অপরাহ্ণ

কেশবপুর উপজেলার কাস্তা নতুন বাজার এলাকায় শাহ সিমেন্টের ট্রাকের ধাক্কায় বাইসাইকেল চালক ফেরদৌস (১৯) নামে এক ইটভাটা শ্রমিক ঘটনাস্থলেই নিহত এবং সাইকেলে থাকা আব্দুস সালাম (১৫) ও আক্তারুজ্জামান (১৭) নামের দুই যুবক গুরুতর আহত হয়েছেন। আহতদের এলাকাবাসী দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শনিবার (১৫ জানুয়ারি) বিকালে উপজেলার কাস্তা নতুন বাজার ও পুরাতন বাজারের মাঝামাঝি স্থানে ঘটনাটি ঘটেছে।

নিহত ফেরদৌস উপজেলার গাজী ভাটার শ্রমিক বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা। সে উপজেলার শিকারপুর গ্রামের আবুল সরদারের ছেলে। দূর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকচালককে আটক এবং ঘাতক ট্রাকটি জব্দ করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বাইসাইকেল চালিয়ে ফেরদৌস, আব্দুস সালাম ও আক্তারুজ্জামান তাদের কর্মস্থল ইট ভাটার দিকে যাচ্ছিলেন। ওই সময় কেশবপুরের দিক দিয়ে ছেড়ে যাওয়া ফরিদপুর-ট ১১-০২৮২ নম্বরের শাহ সিমেন্টের ট্রাকটি বাইসাইকেলে ধাক্কায় ঘটনাস্থলে ফেরদৌস নিহত হয়েছে এবং আব্দুস সালাম ও আক্তারুজ্জামান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যাক্তিদের বিষয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসানুল মিজান রুমী কলেন, সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। দুইজন ভর্তি রয়েছেন, তবে বর্তমানে তারা আশঙ্কামুক্ত।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় ট্রাকচালককে আটক করাসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। বিষয়টি আইনগত ব্যবস্থা প্রক্রিয়া।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!