রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডুমুরিয়ায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা মাগুরার শ্রীপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়  মাগুরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন সাংবাদিককে মোবাইলে হুমকি ও যুবদলের নাম ভাঙিয়ে ভয়ভীতি বোয়ালিয়া থানায় জিডি, কঠোর হুঁশিয়ারি যুবদলের শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর সমাপনী: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন ২৪ সদস্য অন্তর্ভুক্ত, আনুষ্ঠানিকভাবে বরণ সদর উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাগুরা বাঘায় কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত বগুড়ায় ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল রাজশাহী তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া উদ্ধার হওয়া শিশু সাজিদকে মৃত ঘোষণা করছে চিকিৎসকরা ৩২ ঘন্টার শ্বাসরুদ্ধর অভিযানের পর শিশু সাজিদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা ৩২ ঘন্টার পর উদ্ধার সাজিদ, চলছে শারিরীক পরিক্ষা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মাগুরায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারনা মিছিল অনুষ্ঠিত গাইবান্ধার ৭ উপজেলায় সাংবাদিক ও আইন পেশায় নিয়োজিত শিক্ষক-কর্মচারীদের তথ্য চেয়ে পত্র প্রেরণ রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি ধর্মকে ঢাল বানিয়ে স্বাধীনতা বিরোধীদের বিভ্রান্তি কাম্য নয়: আবু সাঈদ চাঁদ মাগুরায় সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদকের বিরুদ্ধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

কেশবপুরে ১১ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

আজিজুর রহমান,কেশবপুর (যশোর)প্রতিনিধি / ৩৫২ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ৮:৫৭ অপরাহ্ণ

কেশবপুরে পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে ৩টি পদে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র করেছেন। এর মধ্যে ইউপি চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ২ জন ও মেম্বার পদে ৮ জন প্রার্থী রয়েছেন। রোববার মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন ছিল। এদিন বিকেল পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সোমবার প্রতীক বরাদ্দ করা হবে। উপজেলার ১১টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি।

মনোনয়নপত্র প্রত্যাহার করা চেয়ারম্যান প্রার্থীরা হলেন- ৩ নম্বর মজিদপুর ইউনিয়নে আব্দুল হালিম; ৪ নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়নে ফারুক হোসেন ও আলমগীর হোসেন, ৫ নম্বর মঙ্গলকোট ইউনিয়নে মাসুদুজ্জামান, ৬ নম্বর কেশবপুর ইউনিয়নে মফিজুর রহমান, সিরাজুল ইসলাম ও আবু নাইম, ৭ নম্বর পাঁজিয়া ইউনিয়নে রিয়াজুল ইসলাম লিটন, ৮ নম্বর সুফলাকাটি ইউনিয়নে মাহাবুবুর রহমান, ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়নে সামছুদ্দীন দফাদার ও ১১ নম্বর হাসানপুর ইউনিয়নে মনিরুজ্জামান। এছাড়া সংরক্ষিত মহিলা মেম্বার পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন কেশবপুর সদর ইউনিয়নে মিসেস আছিয়া আক্তার ও পাঁজিয়া ইউনিয়নের কাকলী মন্ডল।

এদিকে ইউপি সদস্য পদে ত্রিমোহিনী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোস্তাফিজুর রহমান, মজিদপুর ইউনিয়নে আজিজুর রহমান ও সোহরাব হোসেন; মঙ্গলকোট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আব্দুল হালিম, কেশবপুর সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রাজ্জাক, পাঁজিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সাধন মন্ডল, সুফলাকাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোহন মন্ডল মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

গত ৯ ডিসেম্বর কেশবপুর উপজেলায় পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে ৩টি পদে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য ১১টি ইউনিয়নের ৫৮৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে ছিলেন ৬০ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১২৪ জন ও মেম্বার পদে ৪০২ জন। আগামী ৫ জানুয়ারি উপজেলার ১১টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা বজলুর রশিদ বলেন, কেশবপুর উপজেলায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ২ জন ও মেম্বার পদে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সোমবার প্রতীক বরাদ্দ করা হবে।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!