মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
মহম্মদপুর থানায় নতুন ওসির যোগদান বাঘা থানার নতুন ওসি সেরাজুল হককে ইউএনও শাম্মী আক্তারের ফুলেল শুভেচ্ছা বাঘায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহৎ দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ উদ্বোধন বেশি দামে সার বিক্রি ও ভাউচার অনিয়ম: মহম্মদপুরে দুই ব্যবসায়ীকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা রাজশাহী সারদায় ডিআইজি এহসানুল্লাহকে পালাতে সহায়তা-কে এই অতিরিক্ত ডিআইজি তবারক উল্লাহ? ডুমুরিয়ায় মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত রাজশাহীতে হেরোইন আত্মসাতে বাহককে হত্যা :মামলায় পুলিশকে বাঁচাতে বিলম্বিত চার্জশিট মোহনপুরে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন ফাহিমা বিনতে আখতার দুর্গাপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত জাম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলনা সিটি ইন হোটেলে চ্যানেল এস সেভেন-এর আত্মপ্রকাশ মোহনপুর থানার নতুন ওসি,এস এম মঈনুদ্দীন, রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানকে স্মরণ মোহনপুর গ্রামের নারীরা বেগম খালেদা জিয়ার সুস্থতা জন্য দোয়া চাইলেন মোহনপুরে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত মহম্মদপুরের বিনোদপুর রাধাগোবিন্দ মন্দিরে গ্রিল কেটে চুরি দৈনিক মাগুরার কথা নিউজ পোর্টালের সম্পাদক আশিষ সাহার আজ জন্মদিন আজ ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস নেত্রীর জন্য অশ্রু, কর্মীদের কান্না: বাঘায় ‘তারুণ্যের সমাবেশ’ রূপ নিলো আবেগঘন প্রার্থনায় আম জনতার তারেক এবং মশিউজ্জামানের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগ
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

কেশবপুর থেকে জাতীয় দলে ৪ নারী হকি খেলোয়াড়: এবার প্রশিক্ষণে ৩০ নারী

আজিজুর রহমান,কেশবপুর (যশোর)প্রতিনিধি / ৩৮৯ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১, ৪:২২ পূর্বাহ্ণ

শীতের শুরুতেই যশোরের কেশবপুরে শুরু হয়েছে নারীদের হকি প্রশিক্ষণ। উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে ৩০ নারী এ হকি প্রশিক্ষণ নিচ্ছেন। মঙ্গলবার ওই বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে নারী হকি প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়।
যশোর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী এ হকি প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।  যশোর জেলার মধ্যে একমাত্র কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে নারীদের এই হকি প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এসব নারী খেলোয়াড়রা এ বিদ্যালয়ের মাঠ থেকেই প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন পর্যায়ে খেলা করে খ্যাতি ও পুরস্কার অর্জন করেছেন। ইতিমধ্যে ৪ নারী এখান থেকে প্রশিক্ষণ নিয়ে জাতীয় হকি দলে জায়গা করে নিয়েছেন। তাঁরা হলেন- উপজেলার ইমাননগর গ্রামের মৃত নিছার আলীর মেয়ে মুক্তা খাতুন, বেলকাটি গ্রামের মৃত মতলেব আলী মোড়লের মেয়ে লিমা খাতুন, ব্যাসডাঙ্গা গ্রামের মশিয়ার রহমানের মেয়ে সোনিয়া খাতুন ও গড়ভাঙ্গা গ্রামের ইলাহি বক্সের মেয়ে লিমা আক্তার। এছাড়া সম্প্রতি বাংলাদেশ বেসামরিক বিমান বাহিনীর নারী হকি দলে তাঁরা চারজনই সুযোগ পেয়েছেন।গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে হকি প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেম্বার আব্দুল আহাদ আল বাহার। এ সময় বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত বসু, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি সিদ্ধার্থ বসু প্রমুখ। মাসব্যাপী নারী খেলোয়াড়দের হকি প্রশিক্ষণ দিবেন, যশোর জেলা হকি প্রশিক্ষক হাসান রনি, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শহিদুল ইসলাম, জাতীয় দলের হকি খেলোয়াড় লিমা খাতুন ও প্রশিক্ষক নাজনীন শশী মাপ্তি।ক্রীড়া শিক্ষক ও প্রশিক্ষক শহিদুল ইসলাম বলেন, যশোর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ৩০ জন নারীকে হকি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যশোর জেলার মধ্যে একমাত্র কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এ মাঠে নারীদের হকি প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এ মাঠে প্রশিক্ষণ নিয়ে জাতীয় পর্যায়ে ৪ জন নারী জায়গা করে নিয়ে খেলছেন দেশ-বিদেশে। যা আমাদের জন্য গর্বের। এ মাঠে প্রশিক্ষণ নিয়ে জাতীয় হকি দলে জায়গা করে নেওয়া মুক্তা ও লিমা খাতুন বলেন, আমরাই প্রথম ২০১৬ সালে এ বিদ্যালয়ের মাঠে হকি খেলেছি। এবং ২০১৯ সালের প্রথম জাতীয় নারী হকি দল গঠন করলে আমরা ৪ জন জায়গা করে নিয়েছিলাম। এছাড়া সম্প্রতি বাংলাদেশ বেসামরিক বিমান বাহিনীর নারী হকি দলেও আমরা চারজন সুযোগ পেয়েছি। প্রত্যন্ত অঞ্চল থেকে জাতীয় হকি দলে সুযোগ পাবো এটা কখনও ভাবিনি।তাঁরা আরও বলেন, ২০১৯ সালের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে এএইচএফ কাপ টুর্নামেন্টে আমরা (বাংলাদেশ) ২-০ গোলের ব্যবধানে শ্রীলংকাকে হারিয়ে প্রথম আন্তজার্তিক ম্যাচে জয়লাভ করি। দিনটি এখনও স্মরণীয় হয়ে আছে। ছবি ক্যাপশন- কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে মাসব্যাপী হকি প্রশিক্ষণে অংশগ্রহণ করা নারী খেলোয়াড়।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!