শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পলাশীতে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত মহম্মদপুরে আছিয়া প্রি-ক্যাডেট স্কুলে প্রাণবন্ত ক্লাস পার্টি ও শিক্ষামূলক আলোচনা সভা অনুষ্ঠিত উপকূলীয় শ্যামনগরে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন রাজশাহী বিভাগীয় ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত রাজশাহীর তানোরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ মাগুরা সদরে ৪০ কৃষকের মধ্যে পুষ্টি বাগান উপকরণ বিতরণ মহম্মদপুর আদিবাসী পল্লীতে উৎসবমুখর পরিবেশে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে গণঅধিকার পরিষদের স্মারকলিপি প্রদান বাঘায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে গণঅধিকার পরিষদের স্মারকলিপি প্রদান শ্যামনগরে ক্ষতিকর কীটনাশক ব্যবহার হ্রাসের দাবিতে মানববন্ধন রাজশাহীতে দোয়া মাহফিল ও ফুলেল শুভেচ্ছায় শাহ্ মখদুম কলেজে নবীনবরণ অনুষ্ঠিত প্রশাসনের মাদকবিরোধী অভিযানে জনের ৪জনের অর্থ ও কারাদন্ড মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী শিকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের নামে প্রতারক তুহিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি শোক সংবাদ বীর মুক্তিযোদ্ধা মো: রোস্তম আলী শিকদার মৃত্যুবরণ করেছেন বাঘায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

কেশবপুর সদরে নির্বাচন হলেও ফলাফল আটকা: অপেক্ষায় ১৩ প্রার্থী

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি / ৪৭১ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২, ৮:১৫ অপরাহ্ণ

কেশবপুর সদর ইউনিয়নে পঞ্চম ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হলেও একটি কেন্দ্রের ভোট স্থগিত থাকায় ফলাফল আটকা রয়েছে। এ কারণে অপেক্ষায় রয়েছে ৩টি পদে প্রতিদ্বন্দ্বীতা করা ১৩ প্রার্থী।
এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা মেম্বর পদে ৪ জন ও মেম্বর পদে রয়েছেন ৪ জন প্রার্থী। স্থগিত থাকা ওই কেন্দ্রের নির্বাচনের তারিখ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। গত ৫ জানুয়ারি কেশবপুরে পঞ্চম ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১১টার দিকে সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নতুন মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জোরপূর্বক অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি কেন্দ্রে ঢুকে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের তাড়িয়ে দিয়ে ভোট কাটাকাটি শুরু করে। খবর পেয়ে প্রশাসনিক কর্মকর্তারা এসে এ কেন্দ্রের ভোট স্থগিত করেন। এর ফলে এ ইউনিয়নের বাকি ৮টি ওয়ার্ডের নির্বাচনের ফলাফল প্রকাশিত হলেও এ কেন্দ্রে ভোট স্থগিত থাকায় প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান ও ওই ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর এবং মেম্বর পদপ্রার্থীরা ভোটগ্রহণের তারিখের অপেক্ষায় আছেন। এছাড়া ওই কেন্দ্রে সুষ্ঠু ভোট নিয়েও রয়েছে প্রার্থী ও ভোটারদের মধ্যে শঙ্কা।এদিকে, কেশবপুর সদরের ৮টি কেন্দ্রে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী গৌতম রায় ৫ হাজার ৩৮৭ ভোট, বিএনপি নেতা বর্তমান চেয়ারম্যান মোটর সাইকেল প্রতীকের আলাউদ্দীন আলা ৪ হাজার ৯২৯ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চশমা প্রতীকের জাহাঙ্গীর আলম ১ হাজার ২০৭ ভোট, হাতপাখা প্রতীকের ২২৩ ভোট ও আনারস প্রতীকের প্রার্থী পেয়েছেন ১২৩ ভোট। স্থগিত থাকা নতুন মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ১১৯। বেসরকারি ফলাফল থেকে থেকে এ তথ্য পাওয়া গেছে।উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা বজলুর রশীদ বলেন, ভোট কাটাকাটির কারণে স্থগিত হওয়া ওই কেন্দ্রের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়নি।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!