শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পলাশীতে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত মহম্মদপুরে আছিয়া প্রি-ক্যাডেট স্কুলে প্রাণবন্ত ক্লাস পার্টি ও শিক্ষামূলক আলোচনা সভা অনুষ্ঠিত উপকূলীয় শ্যামনগরে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন রাজশাহী বিভাগীয় ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত রাজশাহীর তানোরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ মাগুরা সদরে ৪০ কৃষকের মধ্যে পুষ্টি বাগান উপকরণ বিতরণ মহম্মদপুর আদিবাসী পল্লীতে উৎসবমুখর পরিবেশে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে গণঅধিকার পরিষদের স্মারকলিপি প্রদান বাঘায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে গণঅধিকার পরিষদের স্মারকলিপি প্রদান শ্যামনগরে ক্ষতিকর কীটনাশক ব্যবহার হ্রাসের দাবিতে মানববন্ধন রাজশাহীতে দোয়া মাহফিল ও ফুলেল শুভেচ্ছায় শাহ্ মখদুম কলেজে নবীনবরণ অনুষ্ঠিত প্রশাসনের মাদকবিরোধী অভিযানে জনের ৪জনের অর্থ ও কারাদন্ড মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী শিকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের নামে প্রতারক তুহিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি শোক সংবাদ বীর মুক্তিযোদ্ধা মো: রোস্তম আলী শিকদার মৃত্যুবরণ করেছেন বাঘায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

কোহলির ফেরার ম্যাচে ভারত দলে ৩ দুঃসংবাদ

ক্রীড়া ডেক্স / ৬৮২ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১, ৫:৪৮ অপরাহ্ণ

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে ক্রিকেটে ফিরছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপে তার নেতৃত্বে ভারত দলের ভরাডুবির পর বিশ্রাম গিয়েছিলেন এতোদিন। তবে কোহলির এই ফেরার দিনে তিন তিনটি দুঃসংবাদ ভেসে এলো ভারত শিবিরে।

চোটের কারণে ওয়াংখেড়ে টেস্ট থেকে ছিটকে গেলেন অজিঙ্কা রাহানে, অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও পেসার ইশান্ত শর্মা। শুক্রবার ম্যাচ শুরুর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। কোহলির অবর্তমানে কানপুরে প্রথম টেস্টে অজিঙ্কা রাহানেই ভারত দলের অধিনায়কত্ব করেছেন। আর তিনিই নেই দ্বিতীয় টেস্টে।

এ বিষয়ে বিসিসিআইয়ের বিবৃতিতে জানানো হয়েছে, কানপুর টেস্টের শেষ দিন ফিল্ডিং করার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে সামান্য চোট পান রাহানে। এখনও তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। বোর্ডের মেডিকেল টিম তাকে বিশ্রাম দিয়েছে এই টেস্টে। ফিজিওদের পর্যবেক্ষণে থাকবেন এই ব্যাটার।

এদিকে কানপুর টেস্টেই শেষ দিন বল করার সময় ডান হাতে ইশান্ত চোট পান বলে জানিয়েছে বোর্ড। তাই দ্বিতীয় টেস্টে তাকে বিশ্রামে পাঠানো হয়েছে। অন্যদিকে ডান হাতে চোট পেয়েছেন জাদেজা। তার হাত ফুলে রয়েছে। তার স্ক্যান রিপোর্টও ভালো নয়। তাই তাকেও প্রথম একাদশ থেকে বাদ দিয়ে পর্যবেক্ষণে রেখেছে বোর্ডের মেডিকেল টিম।

রাহানের জায়গায় খেলবেন কোহলির খেলা নিশ্চিত আর ইশানের বদলি হিসেবে পেসার মোহাম্মদ সিরাজও অনেকটা নিশ্চিত। তবে রবীন্দ্র জাদেজার বিকল্প নিয়ে ভাবনায় পড়েছে সৌরভ গাঙ্গুলির বোর্ড। জয়ন্ত যাদব কিংবা প্রসিধ কৃষ্ণকে খেলানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!