Dhaka ০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গুলশানের ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাবে র‌্যাবের অভিযান

  • Reporter Name
  • Update Time : ০৪:১৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
  • ৬৮৬ Time View

রাজধানীল গুলশানের দি ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাবে অভিযান চালাচ্ছে র‌্যাব। শুক্রবার দিবাগত মধ্যরাতে এই অভিযান শুরু হয়। আজ শনিবার সকালেও তা চলছিল।

অবৈধভাবে মদ মজুতের অভিযোগ পেয়ে এই অভিযান চলছে বলে র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল-মোমেন জানিয়েছেন। তিনি বলেন, অভিযানে এখনো পর্যন্ত শতাধিক বোতল বিদেশি মদ ও তিন শতাধিক বিয়ারের ক্যান পাওয়া গেছে।

আব্দুল্লাহ আল-মোমেন বলেন, ‘ক্লাবের হলরুমে কার্পেটের নিচে আলাদা কুঠুরি তৈরি করে সেখানে অবৈধভাবে মদের বোতল রাখা হয়। এছাড়া একটি টয়েলেটের সিলিংয়ের আড়াল থেকেও মদ পাওয়া যায়। আরো কয়েকটি জায়গায়ও মদ পাওয়া গেছে।’ এ ব্যাপারে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

ভ্যানভাড়া নিয়ে বিবাদে মোহনপুরে ভ্যানচালককে পিটিয়ে হত্যা, ঘাতক আটক

error: Content is protected !!

গুলশানের ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাবে র‌্যাবের অভিযান

Update Time : ০৪:১৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১