শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পলাশীতে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত মহম্মদপুরে আছিয়া প্রি-ক্যাডেট স্কুলে প্রাণবন্ত ক্লাস পার্টি ও শিক্ষামূলক আলোচনা সভা অনুষ্ঠিত উপকূলীয় শ্যামনগরে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন রাজশাহী বিভাগীয় ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত রাজশাহীর তানোরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ মাগুরা সদরে ৪০ কৃষকের মধ্যে পুষ্টি বাগান উপকরণ বিতরণ মহম্মদপুর আদিবাসী পল্লীতে উৎসবমুখর পরিবেশে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে গণঅধিকার পরিষদের স্মারকলিপি প্রদান বাঘায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে গণঅধিকার পরিষদের স্মারকলিপি প্রদান শ্যামনগরে ক্ষতিকর কীটনাশক ব্যবহার হ্রাসের দাবিতে মানববন্ধন রাজশাহীতে দোয়া মাহফিল ও ফুলেল শুভেচ্ছায় শাহ্ মখদুম কলেজে নবীনবরণ অনুষ্ঠিত প্রশাসনের মাদকবিরোধী অভিযানে জনের ৪জনের অর্থ ও কারাদন্ড মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী শিকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের নামে প্রতারক তুহিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি শোক সংবাদ বীর মুক্তিযোদ্ধা মো: রোস্তম আলী শিকদার মৃত্যুবরণ করেছেন বাঘায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

জুম মিটিংয়ে ৯০০ কর্মী ছাঁটাই করলেন কোম্পানির সিইও

আন্তর্জাতিক নিউজ ডেক্স সারা বিশ্ব / ৫৩৮ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১, ১২:৩৫ অপরাহ্ণ

বেটার ডট কমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিশাল গর্গ জুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজ প্রতিষ্ঠানের ৯০০ কর্মীকে একযোগে ছাঁটাই করেছেন। ইতোমধ্যে ওই জুম কলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। খবর বিবিসি’র।

ভিডিওতে বিশালকে বলতে শোনা গেছে, তাদের কোম্পানি একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এই পরিস্থিতিতে কোম্পানিকে টিকিয়ে রাখতে হলে ১৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করতে হবে। তাই যে ৯০০ জন কর্মী এই জুমকলে অংশ নিয়েছেন তাদের সকলকে কাজ থেকে ছাঁটাই করা হচ্ছে। এই জুম কলের মধ্যে দিয়েই যে ছাঁটাইয়ের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে তাও জানিয়ে দেন বিশাল গর্গ।

কর্মীদের উদ্দেশে বিশাল গর্গ বলেন, ‘আমি আপনাদের কাছে খুব একটা ভাল খবর নিয়ে আসিনি। বাজার বদলে গেছে। আমাদের টিকে থাকার জন্য এর সঙ্গে এগিয়ে যেতে হবে। এটা এমন একটা খবর যা আপনারা শুনতে চান না। কিন্তু শেষ পর্যন্ত, এটাই আমার সিদ্ধান্ত এবং আমি চেয়েছিলাম যে আপনারা তা আমার কাছ থেকেই শুনুন। এটা সত্যিই একটা চ্যালেঞ্জিং সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, যাইহোক মার্কেট এফিসিয়েন্সি, পারফরম্যান্স এবং উৎপাদনশীলতার ভিত্তিতে আমরা কোম্পানির প্রায় ১৫ শতাংশ ছাঁটাই করছি। যারা এই কলে আছেন, তারা সেই দুর্ভাগ্যজনক গোষ্ঠীর অংশ যাদের ছাঁটাই করা হচ্ছে। এখানে আপনাদের কর্মসংস্থান অবিলম্বে বন্ধ করা হল।

তবে গণহারে ছাঁটাই করলেও কর্মীদের একেবারে জলে ফেলে দেননি বিশাল গর্গ। তিনি জানিয়েছেন, যে কর্মীদের ছাঁটাই করা হল, তারা চার সপ্তাহের ছাঁটাই ক্ষতিপূরণ, এক মাস সম্পূর্ণ সুযোগ সুবিধা এবং দুই মাসের বিমার কভার পাবেন। যার প্রিমিয়াম কোম্পানিই দেবে বলে জানা গেছে।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!