রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
মাগুরার শ্রীপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়  মাগুরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন সাংবাদিককে মোবাইলে হুমকি ও যুবদলের নাম ভাঙিয়ে ভয়ভীতি বোয়ালিয়া থানায় জিডি, কঠোর হুঁশিয়ারি যুবদলের শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর সমাপনী: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন ২৪ সদস্য অন্তর্ভুক্ত, আনুষ্ঠানিকভাবে বরণ সদর উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাগুরা বাঘায় কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত বগুড়ায় ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল রাজশাহী তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া উদ্ধার হওয়া শিশু সাজিদকে মৃত ঘোষণা করছে চিকিৎসকরা ৩২ ঘন্টার শ্বাসরুদ্ধর অভিযানের পর শিশু সাজিদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা ৩২ ঘন্টার পর উদ্ধার সাজিদ, চলছে শারিরীক পরিক্ষা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মাগুরায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারনা মিছিল অনুষ্ঠিত গাইবান্ধার ৭ উপজেলায় সাংবাদিক ও আইন পেশায় নিয়োজিত শিক্ষক-কর্মচারীদের তথ্য চেয়ে পত্র প্রেরণ রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি ধর্মকে ঢাল বানিয়ে স্বাধীনতা বিরোধীদের বিভ্রান্তি কাম্য নয়: আবু সাঈদ চাঁদ মাগুরায় সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদকের বিরুদ্ধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত চন্ডিপুরে দোয়া মাহফিল: মুলা খামারুর নেতৃত্বে ১০০ মোটরসাইকেল অংশগ্রহণ
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

ঝিকরগাছায় ভাই-বোনদের বিরুদ্ধে বড় ভাইয়ের প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর / ৩৭২ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : বুধবার, ৫ জানুয়ারি, ২০২২, ৯:২৮ অপরাহ্ণ

যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউয়নের করিমালী গ্রামের ছোট ভাই বোনদের বিরুদ্ধে শতাধিক গাছকাটার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বড়ভাই ফিরোজ বিশ^াস নামের এক ব্যক্তি। তিনি মৃত-ভাজন আলী বিশ^াসের ছেলে। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, গত ৪ মার্চ ২০২১ ইং জমিজমা সংক্রান্ত বিষয়ে পূর্বশত্রুতার জের ধরে তার ছোট ভাই মহসিন বিশ্বাস, মহসিন বিশ^াসের ছেলে নয়ন বিশ্বাস, নিশান বিশ্বাস, বোন নাছিমা খাতুন, হালিমা খাতুন, প্রতিবেশি সন্ত্রাসী মোহর আলী, আব্দুল মজিদসহ ১০/১২জন পূর্বপরিকল্পিত ভাবে ফিরোজ বিশ^াসের বশত বাড়িতে প্রবেশ করে। এসময় বাড়িতে লাগানো আম, জাম, কাঠাল, পেয়ারা, সুপারী, লিছু, কলাসহ শতাধিক বিভিন্ন প্রজাতের ফলজ ও বনজ গাছ কেটে সাবাড় করে দেয়। ফিরোজ বিশ^াস বাড়িতে না থাকায় বাধা দিলে প্রতিপক্ষরা তার স্ত্রী ফরিদা বেগম ও ছোট ছেলে রাজিব বিশ^াসকে বেধড়ক মরপিটসহ ঘরের আসবাবপত্র ভাংচুর করে এবং ঘর থাকা নগদ ৭৫ হাজার টাকা ও ৩ ভরি সোনার গহনা লুট করে নিয়ে যায়। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, উক্ত সম্পতি দীর্ঘ ৩৫/৪০ বছরপূর্বে ফিরোজ বিশ^াসের মা মরহুম লাইলা বেগম ও বড়ভাই ফারুক বিশ^াস কর্তৃক ভাগ বাটোয়ারার মাধ্যেমে বোনদের উপস্থিতিতে ঘরবাড়ি করিয়ে ও গাছপালা লাগিয়ো পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। কিন্তু সহোদর মহসিন বিশ^াসের কু-পরামর্শে বোনেরা ও স্থানীয় সন্ত্রাসীরা উক্ত জমিতে বিজ্ঞ আদালত কর্তৃক দেয়া ১৪৪ ধারা অমান্য করে আমার বাড়িতে ঢুকে বাড়িঘর ভাংচুরসহ গাছপালা কেটে সাবাড় করে দেয়। উক্ত ঘটনায় ফিরোজ বিশ^াস বিজ্ঞ আদালতে সিআর মামলা করে। যার নং-১০৫/২১। বিজ্ঞ আদালত মামলা পিবিআইকে তদন্ত করতে দেন। পিবিআইয়ের তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক গাজী মাহ্বুবুর রহমান সরেজমিনে তদন্তপূর্বক স্বাক্ষীদের বয়ান নিলেও বিজ্ঞ আদালতে অসত্য প্রতিবেদন দাখিল করেছেন জানিয়ে বিষয়টি পূর্ণরায় তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ফিরোজ বিশ^াস। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফিরোজ বিশ^াসের প্রতিবেশি মনোয়ার হোসেন, ইনতাজ আলী, আলিমুর রহমান, আকাশ হোসেন, গোবিন্দ শাহ্, আশা বিশ^াস, বিজয় দাস, সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলাম, গুননগর গ্রামের রিপন হোসেন, ভক্ত দাস, বিজয় দাস, আরিফ হোসেন, ফজলুর রহমান, সন্যাসী দাস, নুর হোসেন, নাভারণের ইসাহাক সরদার, তোফাজ্জেল হোসেন, পাঁচপোতার রমজান আলী, পার ব্যাডারুপানী গ্রামের দিনু মিয়া প্রমূখ।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!