রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
মাগুরার শ্রীপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়  মাগুরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন সাংবাদিককে মোবাইলে হুমকি ও যুবদলের নাম ভাঙিয়ে ভয়ভীতি বোয়ালিয়া থানায় জিডি, কঠোর হুঁশিয়ারি যুবদলের শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর সমাপনী: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন ২৪ সদস্য অন্তর্ভুক্ত, আনুষ্ঠানিকভাবে বরণ সদর উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাগুরা বাঘায় কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত বগুড়ায় ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল রাজশাহী তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া উদ্ধার হওয়া শিশু সাজিদকে মৃত ঘোষণা করছে চিকিৎসকরা ৩২ ঘন্টার শ্বাসরুদ্ধর অভিযানের পর শিশু সাজিদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা ৩২ ঘন্টার পর উদ্ধার সাজিদ, চলছে শারিরীক পরিক্ষা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মাগুরায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারনা মিছিল অনুষ্ঠিত গাইবান্ধার ৭ উপজেলায় সাংবাদিক ও আইন পেশায় নিয়োজিত শিক্ষক-কর্মচারীদের তথ্য চেয়ে পত্র প্রেরণ রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি ধর্মকে ঢাল বানিয়ে স্বাধীনতা বিরোধীদের বিভ্রান্তি কাম্য নয়: আবু সাঈদ চাঁদ মাগুরায় সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদকের বিরুদ্ধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত চন্ডিপুরে দোয়া মাহফিল: মুলা খামারুর নেতৃত্বে ১০০ মোটরসাইকেল অংশগ্রহণ
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

ঝিনাইদহের কোটচাঁদপুর আশস্কাজনক হারে আত্মহত্যা বৃদ্ধি পেয়েছে

কোটচাঁদপুর(ঝিনাইদহ)প্রতিনিধি : / ৪৩৭ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ১২:১৭ পূর্বাহ্ণ

ঝিনাইদহের কোটচাঁদপুরে আশস্কাজনক হারে বাড়ছে বিষপানে আত্মহত্যার প্রবনতা। গত ১১ দিনে ১৫ জন বিষপানে আত্মহত্যার চেষ্টা চালান, তারা বর্তমানে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ধীন এদিকে এসব বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন। বিভিন্ন সূত্রে জানা যায়, গত ১১ দিনে ১৫ জন বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তারা চিকিৎসা নিয়েছেন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে। এর মধ্যে রয়েছে ২ শিশু, ১১ নারী আর ২ জন পুরুষ। তবে ওই শিশুরা ভুলবশত বিষপান করেছে বলে জানিয়েছেন তাদের স্বজনেরা।

আত্মহত্যার ঘটনা নিয়ে কোটচাঁদপুর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শিলা বেগম বলেন, ‘আগের কর্মকর্তা থাকতে একটা ইনোভেশন কার্যক্রম চালু ছিল। ওই সময় সচেতনতামূলক কার্যক্রম চালানো হতো। তবে এখন নাই। আর এ সংক্রান্ত কোনো কমিটিও নেই। তবে আমরা বিভিন্ন সামাজিক ও অফিশিয়াল প্রোগ্রামে এসব নিয়ে আলোচনা করে থাকি।’

এ বিষয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, ‘ধানের সময় একটু মানুষ বেশি ঝুঁকে পড়ে বিষপানের দিকে। কারণ, এ সময় প্রায় ঘরে বিষ থাকে। এ ছাড়া প্রতি মাসে ১৫ থেকে ২০ জন বিষপানে আত্মহত্যা করে থাকে। গত ১১ দিনে ১৫টি রোগী হলে তো একটু বেশিই মনে হচ্ছে।’

কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন জানান, আত্মহত্যার চেষ্টায় ব্যর্থ হলেও মামলা নেওয়ার নিয়ম আছে। তবে জানতে হবে তো। আমাদের কেউ জানায় না। শুধু মারা গেলে জানায় অনেকে। আজ পর্যন্ত এ সংক্রান্ত কোনো মামলা থানায় হয়েছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, না আজও কোনো মামলা হয়নি।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!