রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডুমুরিয়ায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা মাগুরার শ্রীপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়  মাগুরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন সাংবাদিককে মোবাইলে হুমকি ও যুবদলের নাম ভাঙিয়ে ভয়ভীতি বোয়ালিয়া থানায় জিডি, কঠোর হুঁশিয়ারি যুবদলের শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর সমাপনী: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন ২৪ সদস্য অন্তর্ভুক্ত, আনুষ্ঠানিকভাবে বরণ সদর উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাগুরা বাঘায় কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত বগুড়ায় ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল রাজশাহী তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া উদ্ধার হওয়া শিশু সাজিদকে মৃত ঘোষণা করছে চিকিৎসকরা ৩২ ঘন্টার শ্বাসরুদ্ধর অভিযানের পর শিশু সাজিদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা ৩২ ঘন্টার পর উদ্ধার সাজিদ, চলছে শারিরীক পরিক্ষা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মাগুরায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারনা মিছিল অনুষ্ঠিত গাইবান্ধার ৭ উপজেলায় সাংবাদিক ও আইন পেশায় নিয়োজিত শিক্ষক-কর্মচারীদের তথ্য চেয়ে পত্র প্রেরণ রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি ধর্মকে ঢাল বানিয়ে স্বাধীনতা বিরোধীদের বিভ্রান্তি কাম্য নয়: আবু সাঈদ চাঁদ মাগুরায় সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদকের বিরুদ্ধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

ঝিনাইদহের কোটচাঁদপুর দখল মুক্ত হচ্ছে রেলের জমি

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি / ৩৫৫ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ১০:২১ অপরাহ্ণ

ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে ষ্টেশনের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্হাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছে, রেলপথের পাশের বস্তি গুলো থেকে পাথর নিক্ষেপ করায় এ সিদ্ধান্ত উচ্ছেদের জন্য মাইকিং করা হয়েছে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব জায়গা খালিকরে দিতে এদিকে হঠাৎ এ সিদ্ধান্তে বিপাকে পড়েছেন লাইনের পাশে বসবাস করা শতাধিক পরিবার রেললাইন দখল করে বসবাস করা রাশেদা খাতুন বলেন, ‘৩০ থেকে ৩৫ বছর আগে এখানে আসি। খালি জায়গা পড়ে ছিল। তাই একজনরে ধরে এখানে ঘর করে বসবাস করছি। আমরা জানতাম, হয়তো একদিন উঠে যেতে হবে। তবে সেই দিন যে এত তাড়াতাড়ি আসবে তা বুঝতে পারিনি। গরিব মানুষ, অনেক কষ্ট করে তিল তিল করে গড়ে তোলা এ সংসার। হঠাৎ ফেব্রুয়ারির ১০ তারিখে রেলের অফিসাররা এসে বলেন, সামনের মাসের (মার্চ) ১০ তারিখের মধ্যে জায়গা খালি করে দিতে। এরপর থেকে খাওয়া-ঘুম বন্ধ। এত কম সময়ে কোথায় যাব, আর কী করব তা ভেবে দিন কাটছে। আর মাত্র দুই দিন বাকি রয়েছে, জায়গা খালি করে দেওয়ার।’ রাশেদা আরও বলেন, ‘কয়েক দিন আগে মেয়র সাহেব এসেছিলেন। ওনাকে বলেছিলাম। তিনি বললেন, রেলের জায়গা। ছাড়তে হবে। আমার কিছু করার নাই

শুধু রাশেদা খাতুন না। ওই তালিকায় রয়েছে শাহিন, আবুল হোসেন, আরজু, মেহেরুন খাতুন, তাসলিমা, রিপন, মুজিদ, সেলিমসহ শতাধিক পরিবার। তাঁরা বলছেন, আমরা সবাই গরিব মানুষ। দিন আনি, দিন খাই। আমরা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। এত অল্প সময়ের মধ্যে ঘর ভেঙে ছেলে-মেয়ে নিয়ে কোথায় যাব আর কী করব?

এদিকে রেলের ওই জমি কিনে প্রতারিতও হয়েছেন অনেকে। তাঁদের একজন মেহেরুন খাতুন। তিনি বলেন, ‘‘আমি হোটেলে কাজ করে খাই। দীর্ঘদিন ভাড়ায় ছিলাম। জানতে পারি জমি পাওয়া যাচ্ছে রেলের জায়গায়। খোঁজ নিয়ে জানতে পারি, ওই জমি পাল্লার আনোয়ার হোসেনের। তিনি বলেন, ‘২০ হাজার টাকা দিলে ঘর জমি সব পাবেন। আমি সরল বিশ্বাসে ওই টাকা দিয়ে বসবাস শুরু করি।’ এখন রেল তাদের জায়গা ছেড়ে দিতে বলছে।’ ’ আনোয়ারা খাতুন নামে আরেকজন বলেন, ‘‘আমি ওসমানের বউয়ের কাছ থেকে ২৫ হাজার টাকা দিয়ে জমি কিনেছি। তিনি আমাকে বলেন, ‘৯৯ বছর তুমি বসত করতে পারবে।’ এখন ১০ বছর না হতেই আমাকে ছাড়তে হচ্ছে।’’

এ বিষয়ে রেলের পোড়াদহ অফিসের ফিল্ড কানুনগো শহিদুজ্জামান বলেন, ‘প্রকৌশলী অফিস রেলস্টেশনে বাউন্ডারি ওয়াল করবে। কারণ রেলের পাশের বস্তিগুলো থেকে পাথর নিক্ষেপ করে বাচ্চারা। এতে করে ক্ষতিগ্রস্ত হয় রেল, বিপদে পড়ে যাত্রীরা।’ তিনি বলেন, ‘উচ্ছেদের জন্য মাইকিং করা হয়েছে। তাঁদের বলা হয়েছে, যত দ্রুত সম্ভব জায়গা খালি করে দিতে। তাঁরা সরে গেলে রেলের ২০ একর জমি দখলমুক্ত হবে।’ যাঁরা অবৈধভাবে চাষবাদ করছেন, তাঁদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেবেন কি না-এমন প্রশ্নে শহিদুজ্জামান বলেন, ‘আইনের মধ্যে কেউ চাষাবাদ করলে বাধা নাই। তবে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।’


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!