ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের কাতলামারী ক্যাম্পের পুলিশ কনস্টেবল নিহত হয়েছে

  • Reporter Name
  • Update Time : ১২:৪২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯
  • ৭৭১ Time View

এম.এ জলিল,স্টাফ রিপোর্টার –

ঝিনাইদহের ছালাভরা নামক স্থানে সোমবার মটরসাইকেল দুর্ঘটনায় আমিরুল ইসলাম (২৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। যশোরের ঝিকরগাছা উপজেলার বাসিন্দা আমিরুল সদর উপজেলার কাতলামারী পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। তার পুলিশ পরিচিতি নং বিডি-৯৪১২১৬৩৮০৭। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের ছালাভরা নামক স্থানে মটরসাইকেল ও গড়াই গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। কাতলামারী পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা ওয়াজেদ আলী খবর নিশ্চত করে জানান, সোমবার সকালে সিসি নিয়ে আমিরুল ইসলাম রেশন তুলতে ঝিনাইদহ পুলিশ লাইনসে যায়। কিন্তু ছালাভরা নামক স্থানে কি জন্য গেল তা তিনি বলতে পারেন নি। ধরনা করা হচ্ছে সোমবার সকালে ঝিনাইদহ পুলিশ লাইনস থেকে রেশন তুলে তিনি বাড়ি পৌছে দেওয়ার জন্য যাচ্ছিলেন।

Tag :
About Author Information

admin

মনিগ্রাম ইউনিয়ন বিএনপির মিছিল ও পথসভায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ

error: Content is protected !!

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের কাতলামারী ক্যাম্পের পুলিশ কনস্টেবল নিহত হয়েছে

Update Time : ১২:৪২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯