
রাজশাহী মহানগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে নগরবাসীর জোরালো সহযোগিতা চেয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। শুক্রবার (২ অক্টোবর) কোর্ট স্টেশন শাহী জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রশাসক বলেন, বর্তমান সময়ে ডেঙ্গু একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। জুমার নামাজ শেষে তিনি মসজিদ প্রাঙ্গণে উপস্থিত মুসল্লি ও সাধারণ মানুষকে ডেঙ্গু মোকাবেলায় সিটি কর্পোরেশনের কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান।
ডেস্ক নিউজ 








