শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বাঘায় কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত বগুড়ায় ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল রাজশাহী তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া উদ্ধার হওয়া শিশু সাজিদকে মৃত ঘোষণা করছে চিকিৎসকরা ৩২ ঘন্টার শ্বাসরুদ্ধর অভিযানের পর শিশু সাজিদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা ৩২ ঘন্টার পর উদ্ধার সাজিদ, চলছে শারিরীক পরিক্ষা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মাগুরায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারনা মিছিল অনুষ্ঠিত গাইবান্ধার ৭ উপজেলায় সাংবাদিক ও আইন পেশায় নিয়োজিত শিক্ষক-কর্মচারীদের তথ্য চেয়ে পত্র প্রেরণ রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি ধর্মকে ঢাল বানিয়ে স্বাধীনতা বিরোধীদের বিভ্রান্তি কাম্য নয়: আবু সাঈদ চাঁদ মাগুরায় সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদকের বিরুদ্ধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত চন্ডিপুরে দোয়া মাহফিল: মুলা খামারুর নেতৃত্বে ১০০ মোটরসাইকেল অংশগ্রহণ উপকূলীয় জ্বালানি সংকট মোকাবিলায় গ্রামীণ মেলা ও প্রদর্শনী রাজশাহীর তানোরে ২ বছরের শিশু সাজিদ পরিত্যক্ত গভীর নলকূপের ৫০ ফিট নিচে পড়েছে তাকে উদ্ধার কাজ চলমান মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা চারঘাটে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও অদম্য নারী সংবর্ধনা বেগম রোকয়া দিবস ২০২৫ এ “অদম্য নারী পুরস্কার”- সফল জননীর সম্মাননা পেলেন করিমুন নেছা মাগুরার শ্রীপুরে পানি উন্নয়নের সরকারি খাল ভরাট করে মার্কেট ও বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে এক কৃষকের বিরুদ্ধে মোহনপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা শ্যামনগরে কৃষক নেতৃত্বে দেশীয় ধান রক্ষায় মাঠ দিবস অনুষ্ঠিত
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

ঢাকায় প্রায় দেড় লাখ স্কুল শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান

মাগুরার কথা ডেক্স / ৭২২ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১, ৬:৩৭ অপরাহ্ণ

ঢাকা মহানগরে আটটি স্কুলে ১২-১৭ বছরের শিক্ষার্থীদের করোনা টিকাদান চলছে। এ কার্যক্রম শুরু হয়েছে ১ নভেম্বর থেকে। এখন পর্যন্ত এক লাখ ৪৬ হাজার ২৮৯ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ তথ্য জানা গেছে।

মাউশির সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, প্রতিদিন আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা কেন্দ্র থেকে প্রায় ১৮ হাজার টিকা দেওয়া হচ্ছে। ১০ দিনে এক লাখ ৪৬ হাজার ২৮৯ জন শিক্ষার্থীকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়। তবে আগামী সপ্তাহ থেকে সক্ষমতা অনুযায়ী কেন্দ্রগুলোতে টিকার সংখ্যা বাড়ানো হবে।

টিকাদান কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) শাহেদুল খবির চৌধুরী বলেন, রাজধানীর আটটি কেন্দ্রের প্রতিটিতে প্রতিদিন পাঁচ হাজার শিক্ষার্থীকে মোট ৪০ হাজার টিকা দেওয়ার কথা থাকলেও ধারণক্ষমতা না থাকায় সেটি সম্ভব হচ্ছে না। এ কারণে শুরুতে প্রতিটি কেন্দ্রে দুই থেকে আড়াই হাজার করে টিকা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আগামী সপ্তাহ থেকে কেন্দ্রের ধারণক্ষমতা অনুযায়ী টিকা দেওয়ার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভেতরে ধারণক্ষমতা থাকলেও শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবক আসায় কেন্দ্রের গেটের সামনে ভিড় তৈরি হয়। সেটি বিবেচনা করে সংখ্যা বাড়ানো হবে। পরিমাণ বাড়ালে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেটিও গুরুত্ব দেওয়া হবে। এই টিকাদান কার্যক্রম চলবে আগামী ডিসেম্বর পর্যন্ত।

এদিকে কোনো শিক্ষার্থী টিকা নেওয়ার নির্ধারিত সময়ে অনুপস্থিত থাকলে পরে টিকা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন একাধিক অভিভাবক।

এ বিষয়ে জানতে চাইলে মাউশির পরিচালক বলেন, কোনোভাবে শিক্ষার্থী নির্ধারিত দিনে টিকা না পেলে স্কুলে তথ্য জানাতে হবে। কতজন টিকা পায়নি সেটি স্কুল কর্তৃপক্ষ ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে তথ্য দিলে সেটি আমাদের কাছে পাঠানো হবে। টিকাবঞ্চিতদের নতুন করে তালিকা সেই কেন্দ্রে পাঠানো হবে। দ্রুত সময়ের মধ্যে আবারও তাদের কেন্দ্রে যাওয়ার জন্য এসএমএস দেওয়া হবে।

১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে স্কুলশিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হয়। এরপর টিকা দেওয়া শুরু হয় রাজধানী ঢাকার হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চিটাগং গ্রামার স্কুল, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা কমার্স কলেজ, কাকলি হাইস্কুল অ্যান্ড কলেজ, সাউথ ব্রিজ স্কুল, স্কলাসটিকা স্কুল কেন্দ্র ।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!