মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
মহম্মদপুর থানায় নতুন ওসির যোগদান বাঘা থানার নতুন ওসি সেরাজুল হককে ইউএনও শাম্মী আক্তারের ফুলেল শুভেচ্ছা বাঘায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহৎ দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ উদ্বোধন বেশি দামে সার বিক্রি ও ভাউচার অনিয়ম: মহম্মদপুরে দুই ব্যবসায়ীকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা রাজশাহী সারদায় ডিআইজি এহসানুল্লাহকে পালাতে সহায়তা-কে এই অতিরিক্ত ডিআইজি তবারক উল্লাহ? ডুমুরিয়ায় মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত রাজশাহীতে হেরোইন আত্মসাতে বাহককে হত্যা :মামলায় পুলিশকে বাঁচাতে বিলম্বিত চার্জশিট মোহনপুরে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন ফাহিমা বিনতে আখতার দুর্গাপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত জাম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলনা সিটি ইন হোটেলে চ্যানেল এস সেভেন-এর আত্মপ্রকাশ মোহনপুর থানার নতুন ওসি,এস এম মঈনুদ্দীন, রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানকে স্মরণ মোহনপুর গ্রামের নারীরা বেগম খালেদা জিয়ার সুস্থতা জন্য দোয়া চাইলেন মোহনপুরে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত মহম্মদপুরের বিনোদপুর রাধাগোবিন্দ মন্দিরে গ্রিল কেটে চুরি দৈনিক মাগুরার কথা নিউজ পোর্টালের সম্পাদক আশিষ সাহার আজ জন্মদিন আজ ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস নেত্রীর জন্য অশ্রু, কর্মীদের কান্না: বাঘায় ‘তারুণ্যের সমাবেশ’ রূপ নিলো আবেগঘন প্রার্থনায় আম জনতার তারেক এবং মশিউজ্জামানের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগ
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

তীব্র উত্তেজনার মাঝে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মহড়া রাশিয়ার

আন্তর্জাতিক নিউজ ডেক্স / ৪৭০ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ৮:৩৩ অপরাহ্ণ

প্রতিবেশি ইউক্রেনের ন্যাটো জোটে যোগদান ঠেকানো ঘিরে সৃষ্ট তীব্র উত্তেজনার মাঝে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে রাশিয়া। শনিবার দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক এই মহড়া পর্যবেক্ষণ করেছেন।

 

 

 

 

 

 

 

ক্রেমলিন বলেছে, ‌‘পরিকল্পিত মহড়ার’ অংশ হিসাবে শনিবার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক বোমা বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল মহড়া চালিয়েছে রাশিয়া।

 

 

 

 

 

 

 

এক বিবৃতিতে ক্রেমলিন বলছে, সব ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এর মাধ্যমে এসব ক্ষেপণাস্ত্রের লক্ষ্যে আঘাত হানার কর্মক্ষমতা নিশ্চিত করা হয়েছে। বার্ষিক এই মহড়া প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে পর্যবেক্ষণ করেছেন বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্দ্রো লুকাশেঙ্কো।

 

 

 

 

 

 

 

মহড়ায় কিনঝাল এবং সিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও বেশ কিছু অন্যান্য অস্ত্রের মহড়া চালানো হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। মস্কো এমন এক সময় এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল যখন ওয়াশিংটন বলেছে, সীমান্তে অবস্থান করা রুশ সৈন্যরা ইউক্রেনে হামলা চালাতে প্রস্তত।

 

 

 

 

 

 

 

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়া এক লাখ ৯০ হাজারের বেশি সৈন্য ও সামরিক সরঞ্জাম সমাবেশ করায় স্নায়ুযুদ্ধের পর পূর্ব ইউরোপে এবারই সবচেয়ে ভয়াবহ সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, সাবেক সোভিয়েত প্রতিবেশি ইউক্রেনের সীমান্তের আরও কাছে যেতে শুরু করেছে রাশিয়ার সৈন্যরা।

 

 

 

 

 

 

 

ইউক্রেন যেন ন্যাটোর সদস্যপদ লাভের আবেদন প্রত্যাহার করে নেয় সেজন্য দেশটির ওপর চাপ সৃষ্টি করতেই সীমান্তে সেনা মোতায়েন করেছে রাশিয়া। ১৯৪৯ সালে গঠিত ন্যাটোকে রাশিয়া বরাবরই পাশ্চাত্য শক্তিসমূহের আধিপত্য বিস্তারের হাতিয়ার হিসেবে মনে করে; এবং ঐতিহাসিকভাবেই রাশিয়া পাশ্চাত্য আধিপত্যবাদবিরোধী।

 

 

 

 

 

 

 

ইউক্রেনে আক্রমণ অনিবার্য নয় উল্লেখ করে লিথুয়ানিয়া সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, আমরা আশা করছি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংঘাতের কিনারা থেকে ফিরবেন।

 

 

 

 

 

 

 

এদিকে, পূর্ব ইউক্রেনে রাশিয়া সীমান্তের কাছে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের গোলার আঘাতে ইউক্রেনের এক সৈন্য নিহত হয়েছেন বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে। যুদ্ধের তীব্র শঙ্কার মাঝে শনিবার সকালের দিকে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ওই সৈন্য নিহত হয়েছেন।

 

 

 

 

 

 

 

দুই মাসের বেশি সময় ধরে দুই দেশের সীমান্তে চলা উত্তেজনার মাঝে শনিবারের এই হামলার পেছনে রাশিয়ার সামরিক বাহিনীর হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: রয়টার্স, এএফপি।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!