শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বাঘায় কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত বগুড়ায় ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল রাজশাহী তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া উদ্ধার হওয়া শিশু সাজিদকে মৃত ঘোষণা করছে চিকিৎসকরা ৩২ ঘন্টার শ্বাসরুদ্ধর অভিযানের পর শিশু সাজিদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা ৩২ ঘন্টার পর উদ্ধার সাজিদ, চলছে শারিরীক পরিক্ষা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মাগুরায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারনা মিছিল অনুষ্ঠিত গাইবান্ধার ৭ উপজেলায় সাংবাদিক ও আইন পেশায় নিয়োজিত শিক্ষক-কর্মচারীদের তথ্য চেয়ে পত্র প্রেরণ রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি ধর্মকে ঢাল বানিয়ে স্বাধীনতা বিরোধীদের বিভ্রান্তি কাম্য নয়: আবু সাঈদ চাঁদ মাগুরায় সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদকের বিরুদ্ধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত চন্ডিপুরে দোয়া মাহফিল: মুলা খামারুর নেতৃত্বে ১০০ মোটরসাইকেল অংশগ্রহণ উপকূলীয় জ্বালানি সংকট মোকাবিলায় গ্রামীণ মেলা ও প্রদর্শনী রাজশাহীর তানোরে ২ বছরের শিশু সাজিদ পরিত্যক্ত গভীর নলকূপের ৫০ ফিট নিচে পড়েছে তাকে উদ্ধার কাজ চলমান মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা চারঘাটে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও অদম্য নারী সংবর্ধনা বেগম রোকয়া দিবস ২০২৫ এ “অদম্য নারী পুরস্কার”- সফল জননীর সম্মাননা পেলেন করিমুন নেছা মাগুরার শ্রীপুরে পানি উন্নয়নের সরকারি খাল ভরাট করে মার্কেট ও বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে এক কৃষকের বিরুদ্ধে মোহনপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা শ্যামনগরে কৃষক নেতৃত্বে দেশীয় ধান রক্ষায় মাঠ দিবস অনুষ্ঠিত
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

তৃতীয় দিনের খেলা নিয়ে অনিশ্চয়তা, হোটেলবন্দী দুই দল

ক্রীড়া ডেক্স / ৭১২ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১, ৬:০৭ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গতকাল (৫ ডিসেম্বর) রাত থেকেই রাজধানী ঢাকায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এর প্রভাবে চলমান মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। খেলা সকাল সাড়ে ৯টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে। ফলে কখন খেলা শুরু হবে, তা এখনো বলা যাচ্ছে না।

এই রিপোর্ট লেখার সময় এখনো টিম হোটেলেই অবস্থান করছে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটাররা। তাদেরকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপাতত হোটেলেই অবস্থান করতে বলা হয়েছে।

এর আগে বৃষ্টি বাধায় দ্বিতীয় দিন মাত্র ৬ ওভার ২ বল মাঠে গড়িয়েছে। সেটাও লাঞ্চ বিরতির পর। এরপর যে খেলা বন্ধ হয়েছে, তা আর মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ রেফারি।

দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তানের স্কোর ২ উইকেটের বিনিময়ে ১৮৮ রান। এর মধ্যে ৭১ রান নিয়ে অপরাজিত পাক অধিনায়ক বাবর আজম ও ৫২ রানে অপরাজিত আজহার আলি। আজ তৃতীয় দিন আবারও তাদের ব্যাটিংয়ে নামার কথা রয়েছে। কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে, তাতে খেলা মাঠে গড়াবে কি না তা নিয়ে এখন শঙ্কা দেখা দিয়েছে।

তার আগে প্রথমদিন মোট ৫৭ ওভার ব্যাট করেছিল পাকিস্তান। প্রথম সেশনে তাদের দুটি উইকেট তুলে নিতে পেরেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় সেশনে উইকেট শূন্য স্বাগতিকরা। এরপর চা বিরতিতে যায় উভয় দল। বিরতির পর খেলা শুরু হলেও পরমুহূর্তেই আলোর স্বল্পতার কারণে বন্ধ হয়ে যায়।

প্রথমদিন বাংলাদেশের একমাত্র সফল বোলার ছিলেন স্পিনার তাইজুল ইসলাম। পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলি ও আবদুল্লাহ শফিক তার শিকার হয়েছেন। দ্বিতীয় দিনে কোনো সাফল্য পায়নি বাংলাদেশি বোলাররা।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!