মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
মহম্মদপুর থানায় নতুন ওসির যোগদান বাঘা থানার নতুন ওসি সেরাজুল হককে ইউএনও শাম্মী আক্তারের ফুলেল শুভেচ্ছা বাঘায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহৎ দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ উদ্বোধন বেশি দামে সার বিক্রি ও ভাউচার অনিয়ম: মহম্মদপুরে দুই ব্যবসায়ীকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা রাজশাহী সারদায় ডিআইজি এহসানুল্লাহকে পালাতে সহায়তা-কে এই অতিরিক্ত ডিআইজি তবারক উল্লাহ? ডুমুরিয়ায় মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত রাজশাহীতে হেরোইন আত্মসাতে বাহককে হত্যা :মামলায় পুলিশকে বাঁচাতে বিলম্বিত চার্জশিট মোহনপুরে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন ফাহিমা বিনতে আখতার দুর্গাপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত জাম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলনা সিটি ইন হোটেলে চ্যানেল এস সেভেন-এর আত্মপ্রকাশ মোহনপুর থানার নতুন ওসি,এস এম মঈনুদ্দীন, রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানকে স্মরণ মোহনপুর গ্রামের নারীরা বেগম খালেদা জিয়ার সুস্থতা জন্য দোয়া চাইলেন মোহনপুরে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত মহম্মদপুরের বিনোদপুর রাধাগোবিন্দ মন্দিরে গ্রিল কেটে চুরি দৈনিক মাগুরার কথা নিউজ পোর্টালের সম্পাদক আশিষ সাহার আজ জন্মদিন আজ ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস নেত্রীর জন্য অশ্রু, কর্মীদের কান্না: বাঘায় ‘তারুণ্যের সমাবেশ’ রূপ নিলো আবেগঘন প্রার্থনায় আম জনতার তারেক এবং মশিউজ্জামানের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগ
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

দেশে খেলাপি ঋণ ছাড়িয়েছে ১ লাখ কোটি টাকা

মাগুরার কথা ডেক্স / ৭৩৭ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১, ৩:৪৫ পূর্বাহ্ণ

খেলাপি কমাতে ঋণ পরিশোধের জন্য নানা রকম সুবিধা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তারপরও কমছে না খেলাপি ঋণ। উল্টো বেড়েই চলছে খেলাপির পরিমাণ। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকিং খাতের খেলাপি ঋণ এক লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণ সংক্রান্ত সেপ্টেম্বর প্রান্তিকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বর মাস শেষে ব্যাংকিং খাতের মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে ১২ লাখ ৪৫ হাজার ৩৯১ কোটি ৫৮ লাখ টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে এক লাখ এক হাজার ১৫০ কোটি টাকা। যা মোট ঋণের ৮ দশমিক ১২ শতাংশ। ২০২০ সালের ডিসেম্বরে খেলাপি ঋণ ছিল ৮৮ হাজার ৭৩৪ কোটি টাকা, যা মোট ঋণের ৭ দশমিক ৬৬ শতাংশ। সে হিসেবে চলতি বছরের প্রথম ৯ মাসে খেলাপি ঋণ বেড়েছে ১২ হাজার ৪১৬ কোটি টাকা।

খাত সংশ্লিষ্টরা বলছেন, করোনাভাইরাসের অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় গত বছর কেউ কোনো টাকা পরিশোধ না করলেও তাকে খেলাপি দেখাতে পারেনি ব্যাংক। এ বছর নতুন করে আগের মতো সব সুযোগ দেওয়া হয়নি। তবে অনেক ক্ষেত্রে ঢালাও সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন শিথিলতার আওতায় চলতি বছর একজন গ্রাহকের যে পরিমাণ ঋণ পরিশোধ করার কথা, আগামী ডিসেম্বরের মধ্যে তার ২৫ শতাংশ পরিশোধ করলেও তাকে আর খেলাপি করা যাবে না। এরপরও খেলাপি ঋণ বাড়ছে।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!