Dhaka ১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মঘটেও চলবে জবির বাস

  • Reporter Name
  • Update Time : ১২:৪৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
  • ৮২৮ Time View

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সেমিস্টার পরীক্ষা থাকায় পরিবহন ধর্মঘটেও চলবে বিশ্ববিদ্যালয়ের পরিবহন। শিক্ষার্থীদের সুবিধার্থে সার্বিক দিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামীকাল শনিবার পূর্ব নির্ধারিত সময় ও রুটে বিশ্ববিদ্যালয়ের বাস চলবে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আবদুল্লাহ্-আল্-মাসুদ বলেন, বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পরীক্ষা চলমান। শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবা বহাল থাকবে। কারণ অন্য কোন উপায় নেই। অনেক সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হয়।

তিনি বলেন, ধর্মঘট কিংবা হরতালে রাস্তায় অনেক সময় বাসে উগ্রবাদীরা আক্রমণ করে।এতে করে বাস ও শিক্ষার্থীরা ঝুঁকির মুখে পড়ে। সেটিও আমাদের বিবেচনায় আছে৷ রাস্তায় কেউ বাস আটকালে তাদেরকে সুন্দরভাবে পরীক্ষার বিষয়টি বুঝাতে হবে। এছাড়া যেকোনো সমস্যায় আমরা আইনগত সহায়তা নিব।

উল্লেখ্য, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে আজ থেকে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট।এজন্য বন্ধ রয়েছে বাস-ট্রাক-লরি ও ভারি যানবাহন চলাচল।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

​নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যার লোমহর্ষক ঘটনায় তিনজনকে গ্রেপ্তার

error: Content is protected !!

ধর্মঘটেও চলবে জবির বাস

Update Time : ১২:৪৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১