Dhaka ১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা প্রদান

লরাজশাহী মহানগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ায় পবিত্র পরিবার ধর্মপল্লীর আয়োজনে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে খ্রিস্টানপাড়ায় বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে রাসিক প্রশাসককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ধর্মপল্লীতে শুভাগমন ও সংবর্ধনা উপলক্ষে শুরুতেই ঐতিহ্যবাহী নৃত্যের তালে তালে রাসিক প্রশাসককে বরণ করে নেন ও ঊষ্ণ অভ্যর্ত্থনা জানান খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। রাজশাহী সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। সকল সম্প্রদায়ের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একটি সুন্দর, স্বাস্থ্যকর, উন্নত নগরী গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে রাসিক প্রশাসকের নিকট বিভিন্ন দাবি উপস্থাপন করেন নেতৃবৃন্দ। এ সময় রাসিক প্রশাসক তাৎক্ষণিক সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে পবিত্র পরিবার ক্যাথলিক গীর্জার পাল পুরোহিত ফাদার লিটন, গ্রাম প্রধান ও প্যারিস কাউন্সিলের সহ-সভাপতি রাফায়েল মুর্মু, সদস্য মিস্টার মাইকেল মারান্দী, সৃজনশীল যুব সংঘের উপদেষ্টা খোকন বাক্সি, নারী ও শিশু কল্যাণ সংস্থার পরিচালক ও উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম রাজশাহী মহানগরের সভাপতি সুমী মুর্মুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় রাজশাহী মহানগর যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও বর্তমান সদস্য রনি হোসেন রাহুল, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন নন্দিনী, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজশাহীতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সকল সম্প্রদায়ের উন্নয়নে রাসিক প্রশাসকের আন্তরিক ভূমিকা প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Alauddin Mondal

রাজশাহীর তানোরে চা বিক্রেতার মেয়ের মেডিকেলের পড়াশোনা কি টাকার অভাবে বন্ধ

error: Content is protected !!

নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা প্রদান

Update Time : ০৯:৪৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬