Dhaka ০৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) এক অভিনন্দন বার্তায় তিনি এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রজ্ঞা, অভিজ্ঞতা, দেশপ্রেম এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারের মাধ্যমে দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর এই নতুন দায়িত্বে দেশ ও জনগণের কল্যাণে তিনি নিষ্ঠা, বিচক্ষণতা ও দূরদর্শিতার সঙ্গে দায়িত্ব পালন করবেন, এটাই আমাদের প্রত্যাশা।

মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, শান্তি ও সমৃদ্ধি আরও সুদৃঢ় হবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আরও শক্তিশালী হবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি।

মহান আল্লাহ তাঁকে সুস্থতা, দীর্ঘায়ু ও সফলতা দান করুন এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর দায়িত্ব পালনের পথকে সহজ ও সমৃদ্ধ করুন এই কামনা করছি।

Tag :
About Author Information

Alauddin Mondal

​মোহনপুরে লঘুচাপের তাণ্ডব: বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা, ট্রান্সফরমার পুড়ে বিদ্যুৎ বিভাগের কোটি টাকার ক্ষতি

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন

Update Time : ১০:৩৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬