Dhaka ০৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ কেন্দ্রে ভোট দিলেন রাজশাহী-৬ আসনের প্রার্থী আবু সাইদ চাঁদ

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪৮ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের বিএনপি প্রার্থী আবু সাঈদ চাঁদ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। তিনি সকাল ৭টার দিকে চারঘাট উপজেলার সলুয়া ইউনিয়নের মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

এ আসনের অন্যান্য প্রার্থীরাও নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন। সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টার মধ্যে তারা ভোট প্রদান করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক (দাঁড়িপাল্লা) ভোট দেন চারঘাট উপজেলার সলুয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে। জেলা জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন (লাঙ্গল) ভোট দেন চারঘাট পৌরসভার চারঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুস সালাম সুরুজ (হাতপাখা) বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।

রাজশাহী-৬ আসনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মোট ভোটকেন্দ্র ১১৯টি। এর মধ্যে বাঘা উপজেলায় ৬১টি এবং চারঘাট উপজেলায় ৫৮টি কেন্দ্র রয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে ৪২টি—বাঘায় ২৪টি এবং চারঘাটে ১৮টি। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৮৭৯ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৭৭ হাজার ৯৬৬ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৯১১ জন।

সহকারী পুলিশ সুপার খালেদ হোসেন বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। পুলিশ ও আনসারের পাশাপাশি বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাম্মী আক্তার জানান, সুষ্ঠু ও নির্বিঘ্ন ভোটগ্রহণ নিশ্চিত করতে কেন্দ্রভিত্তিকভাবে ভোটাররা ভোট প্রদান করছেন।

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

error: Content is protected !!

নিজ কেন্দ্রে ভোট দিলেন রাজশাহী-৬ আসনের প্রার্থী আবু সাইদ চাঁদ

Update Time : ০৭:৪৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬