শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বাঘায় কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত বগুড়ায় ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল রাজশাহী তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া উদ্ধার হওয়া শিশু সাজিদকে মৃত ঘোষণা করছে চিকিৎসকরা ৩২ ঘন্টার শ্বাসরুদ্ধর অভিযানের পর শিশু সাজিদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা ৩২ ঘন্টার পর উদ্ধার সাজিদ, চলছে শারিরীক পরিক্ষা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মাগুরায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারনা মিছিল অনুষ্ঠিত গাইবান্ধার ৭ উপজেলায় সাংবাদিক ও আইন পেশায় নিয়োজিত শিক্ষক-কর্মচারীদের তথ্য চেয়ে পত্র প্রেরণ রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি ধর্মকে ঢাল বানিয়ে স্বাধীনতা বিরোধীদের বিভ্রান্তি কাম্য নয়: আবু সাঈদ চাঁদ মাগুরায় সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদকের বিরুদ্ধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত চন্ডিপুরে দোয়া মাহফিল: মুলা খামারুর নেতৃত্বে ১০০ মোটরসাইকেল অংশগ্রহণ উপকূলীয় জ্বালানি সংকট মোকাবিলায় গ্রামীণ মেলা ও প্রদর্শনী রাজশাহীর তানোরে ২ বছরের শিশু সাজিদ পরিত্যক্ত গভীর নলকূপের ৫০ ফিট নিচে পড়েছে তাকে উদ্ধার কাজ চলমান মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা চারঘাটে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও অদম্য নারী সংবর্ধনা বেগম রোকয়া দিবস ২০২৫ এ “অদম্য নারী পুরস্কার”- সফল জননীর সম্মাননা পেলেন করিমুন নেছা মাগুরার শ্রীপুরে পানি উন্নয়নের সরকারি খাল ভরাট করে মার্কেট ও বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে এক কৃষকের বিরুদ্ধে মোহনপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা শ্যামনগরে কৃষক নেতৃত্বে দেশীয় ধান রক্ষায় মাঠ দিবস অনুষ্ঠিত
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

নীরবে চলে গেল ইসমাত আরা সাদেকের মৃত্যুবার্ষিকী

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি / ৬৩৯ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২, ৬:৪৪ অপরাহ্ণ

সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও যশোর জেলা আওয়ামী লীগের এক নম্বর সদস্য ইসমাত আরা সাদেকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী নীরবেই চলে গেলো। কেশবপুর উপজেলা আওয়ামী লীগ এড়িয়ে গেলেন এ দিনটি। এনিয়ে বিভিন্ন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাদেক পরিবারের সদস্য নাসিমা সাদেক বলেন, আমার ভাবীর ( ইসমাত আরা সাদেক) রুহের মাগফেরাত কামনায় পারিবারিকভাবে কোরআন খতম ও দোয়া মাহফিল করা হয়েছে। কেশবপুর উপজেলা আওয়ামী লীগ ইসমাত আরা সাদেকের মৃত্যুবার্ষিকী গতবারও পালন করেনি। এবারও কোনো উদ্যোগ নেয়নি। তার মৃত্যু বার্ষিকী পালন করার জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন এর মুঠো ফোনে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামী লীগের একজন নেতা বলেন সাদেক পরিবারের হাত ধরে কেশবপুরের উন্নয়নের ছোঁয়া লেগেছিল কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো দলীয় কোন্দলের কারণে তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোন কর্মসূচি গ্রহণ করা হয়নি অথচ তিনি মৃত্যুবরণ করার পরও অনেকেই তার দেওয়া বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করছেন।কেশবপুর উপজেলা নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী বলেন, প্রয়াত সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত না হওয়ায় সেটা সকলের জন্যই দুঃখজনক। উল্লেখ্য, ইসমাত আরা সাদেক যশোর-৬ (কেশবপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের ১৫ জানুয়ারি থেকে তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদান করা হয়। তিনি ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ২০২০ সালের ২১ জানুয়ারি ইসমাত আরা সাদেক রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর স্বামী প্রয়াত আবু শরাফ হিফজুল কাদের সাদেক (এএসএইচকে সাদেক) ছিলেন সাবেক সচিব, দুইবার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সফল শিক্ষামন্ত্রী। সাদেক দম্পত্তির একমাত্র ছেলে তানভীর সাদেক কম্পিউটার ইঞ্জিনিয়ার, তিনি স্ত্রী-সন্তানসহ আমেরিকায় থাকেন। মেয়ে নওরীন সাদেক আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, তিনিও স্বামী সন্তান নিয়ে আমেরিকায় বসবাস করেন


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!