শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বাঘায় কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত বগুড়ায় ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল রাজশাহী তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া উদ্ধার হওয়া শিশু সাজিদকে মৃত ঘোষণা করছে চিকিৎসকরা ৩২ ঘন্টার শ্বাসরুদ্ধর অভিযানের পর শিশু সাজিদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা ৩২ ঘন্টার পর উদ্ধার সাজিদ, চলছে শারিরীক পরিক্ষা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মাগুরায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারনা মিছিল অনুষ্ঠিত গাইবান্ধার ৭ উপজেলায় সাংবাদিক ও আইন পেশায় নিয়োজিত শিক্ষক-কর্মচারীদের তথ্য চেয়ে পত্র প্রেরণ রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি ধর্মকে ঢাল বানিয়ে স্বাধীনতা বিরোধীদের বিভ্রান্তি কাম্য নয়: আবু সাঈদ চাঁদ মাগুরায় সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদকের বিরুদ্ধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত চন্ডিপুরে দোয়া মাহফিল: মুলা খামারুর নেতৃত্বে ১০০ মোটরসাইকেল অংশগ্রহণ উপকূলীয় জ্বালানি সংকট মোকাবিলায় গ্রামীণ মেলা ও প্রদর্শনী রাজশাহীর তানোরে ২ বছরের শিশু সাজিদ পরিত্যক্ত গভীর নলকূপের ৫০ ফিট নিচে পড়েছে তাকে উদ্ধার কাজ চলমান মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা চারঘাটে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও অদম্য নারী সংবর্ধনা বেগম রোকয়া দিবস ২০২৫ এ “অদম্য নারী পুরস্কার”- সফল জননীর সম্মাননা পেলেন করিমুন নেছা মাগুরার শ্রীপুরে পানি উন্নয়নের সরকারি খাল ভরাট করে মার্কেট ও বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে এক কৃষকের বিরুদ্ধে মোহনপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা শ্যামনগরে কৃষক নেতৃত্বে দেশীয় ধান রক্ষায় মাঠ দিবস অনুষ্ঠিত
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

নড়াইলের কালিয়ায় স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের বিস্তার অভিযোগ

মোঃ হাচিবুর রহমান, নড়াইল প্রতিনিধি / ৩৫১ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ৮:৫৩ অপরাহ্ণ

 

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ঘড়িভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান মোল্যার (৫৬) বিরুদ্ধে একাধিকবার অনৈতিক কর্মকান্ডের অভিযোগ পাওয়া গেছে।মিজানুর রহমান মোল্যা ঘড়িভাঙ্গা গ্রামের হবিবর মোল্যার ছেলে। প্রভাবশালীদের ম্যানেজ করে বিষয়গুলি মিটিয়ে ফেলেছেন কয়েকবার। সাম্প্রতি ৪র্থ শ্রেনীর একটি মেয়ের সঙ্গে ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় ফুঁসে ওঠেছে অভিভাবক মহল ও স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। তারা অভিযুক্ত প্রধান শিক্ষকের চরম শাস্তির দাবী জানিয়েছেন। এদিকে অভিযুক্ত প্রধান শিক্ষক সাংবাদিকদের ম্যানেজ করার জন্য বিভিন্ন মহলে দৌড়ঝাপ শুরু করেছেন এবং খবর প্রকাশ না করার জন্য চাপ সৃষ্টি করছেন।
১৭-১৯ ডিসেম্বর (শুক্রবার-রবিবার) সরেজমিনে গেলে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এ ধরনের অনৈতিক কর্মকান্ড ঘটিয়েছেন তিনি এগারবার বলে জানা গেছে। অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ওই গ্রামের সাইফুল ইসলাম, খবির মোল্যা, ওয়াজকুরুনী, শেখ তরিকুল ইসলামসহ নাম প্রকাশে অনিচ্ছুক অনেক মহিলারা জানান, সংখ্যালঘু সম্প্রদায়ের দুটি মেয়ে ওই শিক্ষকের নির্যাতনে ভারতে চলে যেতে বাধ্য হয়েছে। এছাড়া ওই স্কুলে দু’জন মহিলা শিক্ষকও ওই প্রধান শিক্ষক মিজানুর মোল্যার অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে ইজ্জত হারানোর ভয়ে অন্যত্র বদলী হতে বাধ্য হয়েছেন। পিতা-মাতার পরেই শিক্ষকের স্থান, শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর আর সেই শিক্ষক প্রতিষ্ঠানের প্রধান হয়ে যদি চরিত্রহীন হয়, তাহলে আমাদের সন্তানদের নিরাপত্তা কোথায়? চরম শাস্তি না হওয়া পর্যন্ত আমরা চরিত্রহীন প্রতিষ্ঠান প্রধানের কাছে আমাদের সন্তানদের আর পড়াবোনা। এর আগেও সে বহুবার এ ধরণের ঘটনা ঘটিয়ে এলাকার প্রভাবশালীদের ম্যানেজ করে স্থাণীয় শালিসের মাধ্যমে অর্থদন্ডসহ লাঞ্ছিত হয়েছে অনেকবার। এছাড়া আরো কয়েকটি কেলেংকারী গোপনে অর্থের বিনিময়ে রফাদফা করেছেন। তাতেও তার চরিত্র পাল্টায়নি। সম্প্রতি ৪র্থ শ্রেণীর একটি মেয়ের সঙ্গে একই ঘটনার পুনরাবৃতি ঘটিয়ে মেয়ে পক্ষকে ম্যানেজ করার চেষ্টা চালাচ্ছে বলে তারা জানায়। প্রয়োজনে ওই শিক্ষকের শাস্তির দাবিতে তারা মানববন্ধনও করবেন বলে এ প্রতিবেদককে জানান।
ঘড়িভাঙ্গা গ্রামের সাবেক ইউপি সদস্য কুদ্দুস খান বলেন, মিজানুর মাষ্টরের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অনেক আছে। তবে তার চারটি অনৈতিক কর্মকান্ডের শালিসে আমি ছিলাম। ৪০ হাজার টাকা পর্যন্ত অর্থদন্ডসহ লাঞ্ছিত হয়েছে বারবার।
অভিযুক্ত প্রধান শিক্ষক মিজানুর রহমানকে তার ব্যবহৃত মোবাইল (০১৭২৫৩০৬৬৮৫) নম্বরে ফোন দিলে সাংবাদিকের সঙ্গে সাক্ষাতে তার বক্তব্য দিবেন বলে আর আসেননি। পরবর্তীতে তাকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি।
এ বিষয়ে ভুক্তভোগীর মামা জানান, ওই প্রধান শিক্ষক এর আগেও অনেকবার এ ধরণের অনৈতিক কাজ করেছে এবং স্থাণীয় শালিসে হেনস্থা ও অর্থদন্ডের শিকার হয়েছেন বলে শুনেছি। আমার ভাগ্নির বিষয়ে আমি অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানিয়েছি, তারা এখনো কিছু ব্যাবস্থা নেয়ার কথা জানায়নি। তবে আমি এহেন অনৈতিক কাজের শুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি খান মাহাবুব বলেন, আমি এলাকায় থাকতামনা। তাই ওই প্রধান শিক্ষক সম্পর্কে আমি তেমন কিছু জানিনা। তবে এ ধরণের স্পর্শকাতর বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ আসলে সকল সদস্যদের সাথে আলোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করবো।

এ বিষয়ে কালিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার দাশকে তার ব্যবহৃত মোবাইল (০১৭১২-২২০১৯২) নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

 


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!