
পবিত্র ঈদ- উল ফিতরের উপলক্ষে রাজশাহীর মোহনপুর বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ১নং ধূরইল ইউনিয়ন পরিষদের ( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম
। অদ্য (২০ মার্চ ) এক বার্তার মাধ্যমে সর্বস্তরের মানুষের মাঝে এ শুভেচ্ছা জানান তিনি।
বার্তায় তিনি জানান, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফেতর । এই ঈদে মুসলমান সম্প্রদায়ের মানুষ আনন্দের সাথে ধর্মীয় বিধান মোতাবেক পালন করে থাকেন। একমাস সিয়াম সাধনার পরে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়।
এবারের ঈদে নিজের ও ধূরইল ইউনিয়ন পরিষদ এলাকাবাসির স্বার্থে সকলকে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্য বিশেষ ভাবে আহ্বান জানাচ্ছি।
ঈদের সকলের সাথে বিনয়ী আচরণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন, কোন রকম বিবাদ/দলগত মারামারি করা থেকে বিরত থাকবেন, মাদক সেবন থেকে বিরত থাকবেন, মাদক প্রতিরোধে সামাজিকভাবে গুরুত্ব বাড়াবেন, দুর্ঘটনা প্রতিরোধে বেপরোয়া মোটরসাইকেল না চালিয়ে ট্রাফিক আইন মেনে সচেতনতার সহিত ভ্রমন করবেন, অগ্নিকান্ড/পুকুরে ডোবা বিষয়ে সর্তকতা অবলম্বন করবেন।
এ বার্তার মাধ্যমে ঈদ-উল- ফিতর
উপলক্ষে ধূরইল ইউনিয়ন পরিষদসহ সারা দেশবাসীকে জানাই
“ঈদ মোবারক”
নিজস্ব প্রতিনিধি 


















